Hong Kong Fire Reason: হংকংয়ে পরপর সাতটি বহুতলে আগুন লেগে সবকিছু বিনষ্ট হংকংয়ে। সেই অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও কিছুদিন ধরেই দেখা যাচ্ছে। সেই কাণ্ডে ১২৮ জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকেই নিখোঁজ। হয়তো মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।কিন্তু কীভাবে এতো বড় ঘটনা ঘটে গিয়েছে সেটি নিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। এখন এই ঘটনাটি ঘটার আগের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এখন প্রশ্ন হল ধূমপানই কী এই ঘটনার আসল কারণ?
তাই পো জেলার ওয়াং ফুক হাউসিং কমপ্লেক্সে আটটি বহুতল রয়েছে। যেগুলোর মধ্যে সাতটিই পুড়ে গেছে। জানা গিয়েছে ওই বাড়িগুলোতে মেরামতির কাজ হচ্ছিল আর তারজন্য বাঁশ দিয়ে বাঁধা ছিল এমনকি প্লাস্টিকও ঝুলছিল সেখানে। এরজন্য আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এটি গত দশকে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনার মধ্যে একটি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যেটিতে দাবি করা হয়েছে যে একজনের সিগারেট খাওয়ার জন্যই এত বড় ঘটনাটি ঘটে গিয়েছে।
আরটি ইন্ডিয়া পোষ্ট করে কী বলেছেন?
আরটি ইন্ডিয়ার পোস্ট করা একটি ক্লিপে দেখা গিয়েছে যে সেখানে আগুন লাগার কিছুক্ষণ আগে বাইরের দেয়ালের কাছে এক শ্রমিক ধূমপান করেছিল। নেটিজেনরা সন্দেহ করেছেন যে এ সিগারেটের আগুন থেকেই হয়তো আগুন লেগেছে। গতকাল এরজন্য যুক্ত থাকার জন্য আটজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তারা সকলেই ওই বাড়ির সংস্কার প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।গত বুধবার থেকেই সেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছিল। এরপর গতকাল আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে অনেক কষ্টে। এখনো আশংকা করা হচ্ছে এখনো সেখানে অনেকে আটকে রয়েছে। তবে কতজন আটকে রয়েছে সেটি জানা যায়নি।
Published on Saturday, 29 November 2025, 3:07 pm | Last Updated on Saturday, 29 November 2025, 3:07 pm by Bahok Desk









