2611 Mumbai Attack
26/11 Mumbai Attack: হায় রে কর্তব্য! মুম্বাই ২৬/১১ জঙ্গী হামলার 'বলি' জেসমিনের বাবা সুরক্ষা দিয়েছিল আজমল কাসাবকে, জানুন পুরো ঘটনা, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আজ ২৬সে নভেম্বর, যে দিনটি ভারতের জন্য একটি ভয়াবহ দিন হিসাবে ক্যালেন্ডারের পাতায় লেখা রয়েছে। আজ থেকে বেশ কিছু বছর আগে ২০০৮ সালের ২৬শে নভেম্বর অর্থাৎ আজকের দিনেই মুম্বাইয়ে জঙ্গী হামলা (26/11 Mumbai Attack) হয়েছিল। সেই জঙ্গী হামলায় প্রাণ হারিয়েছিল বহু সাধারণ মানুষ। এই হামলার সঙ্গে জড়িত জঙ্গীদের একজন ছিল আজমল কাসাব। যাকে পরবর্তীতে ফাঁসি দেওয়া হয়েছিল। তবে ফাঁসি হওয়ার আগে পর্যন্ত কাসাবকে নিরাপত্তায় বেঁধে রেখেছিল জঙ্গী হামলায় নিহত জেসমিনের বাবা তথা তৎকালীন আইটিবিপি আইজি এমএস ভুর্জি (ITBP IG M.S Bhurjee)

২০০৮ সালের ২৬সে নভেম্বর কী ঘটেছিল?

২০০৮ সালের ২৬সে নভেম্বর গোটা মুম্বাই শহর কেঁপে উঠেছিল। এই ‘কালো দিনে’ ঘয়েছিল ভয়াবহ জঙ্গী হামলা। ছত্রপতি শিবাজী রেল টার্মিনাস থেকে শুরু করে মুম্বাইয়ের ৫ তারা হোটেলে সন্ত্রাসী হামলা চলেছিল (26/11 Mumbai Attack)। এই হামলায় নিহত হয়েছিল জঙ্গী সহ ১৬৪ জন সাধারণ মানুষ, যার মধ্যে ছিল অনেক শিশুও। আহত হয়েছিল ৩০০-র বেশি মানুষ। ইতিহাসের পাতায় এই তারিখটি ছাব্বিশে নভেম্বর বা ২৬/১১ মামলা নামে উল্লেখিত রয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

2611 Mumbai Attack
26/11 Mumbai Attack: হায় রে কর্তব্য! মুম্বাই ২৬/১১ জঙ্গী হামলার ‘বলি’ জেসমিনের বাবা সুরক্ষা দিয়েছিল আজমল কাসাবকে, জানুন পুরো ঘটনা, গ্রাফিক্স: বাহক

নিহত হয়েছিল আইটিবিপি আইজি কন্যা জেসমিন

এই মামলায় নিহতদের মধ্যে একজন ছিলেন জেসমিন। একটি মেয়ে যাকে ছোট থেকে বড় করলেন তাঁর বাবা। ঘটনার দিন কাজের সূত্রে গেছিলেন হোটেল ওবেরয় ট্রাইডেন্টে যান জেসমিন (Jasmine)। তিনি জানতেন না জঙ্গীদের হাতে তাঁর প্রাণ যাবে। ওইদিন জঙ্গীদের গুলিতে তরতাজা প্রাণ হারায় রিসেপশনে দাঁড়িয়ে থাকা জেসমিন।

মেয়ের মৃত্যুর শোক মনে গেঁথে কাসাবকে সুরক্ষা দেয় জেসমিনের বাবা

ভাগ্যের কী পরিহাস! এই মামলায় ফাঁসি হওয়া আজমল কাসাবের নিরাপত্তার দায়িত্ব পান হামলায় নিহত জেসমিনের বাবা তথা আইটিবিপি আইজি এমএস ভুর্জি। এই মামলার পর জড়িত আজমল কাসাবকে (Ajmal Kasab) আটক করা হয় এবং ২০১০ সালে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এর দুই বছর পর তাঁর ফাঁসি হয়। ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কাসাবকে কড়া নিরাপত্তার মধ্যে রেখেছিল আইটিবিপি আইজি (অপারেশন) এমএস ভুর্জি। মেয়েকে হারানোর শোক মনে কাঁটা হিসাবে গেঁথে রেখে নিজের দায়িত্ব পালন করে গিয়েছিলেন তিনি। মেয়ের খুনির ফাঁসি না হওয়া পর্যন্ত সুরক্ষা দিয়েছিলেন কাসাবকে।

2611 Mumbai Attack
26/11 Mumbai Attack: হায় রে কর্তব্য! মুম্বাই ২৬/১১ জঙ্গী হামলার ‘বলি’ জেসমিনের বাবা সুরক্ষা দিয়েছিল আজমল কাসাবকে, জানুন পুরো ঘটনা, গ্রাফিক্স: বাহক

আরও পড়ুন: Novak Djokovic: ‘চুপ একদম’! ব্রিটিশ সমর্থকদের উপর চেঁচিয়ে উঠলেন জোকোভিচ, ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুন: Shuvendu Adhikary : করোনায় PPE কিট নিয়ে দুর্নীতি: রাজ্য সরকারের বিরুদ্ধে চিঠি লিখে ‘পদক্ষেপ ‘ শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন: 26/11 Mumbai Attack: ‘কাসব কি বেটি’!, কেন ‘কাসাবকে শনাক্তকারী নাবালিকা’ দেবীকাকে এমন শুনতে হয়েছে? হেনস্থা হওয়ার কাহিনী শুনুন তার মুখে…

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Sunday, 26 November 2023, 8:55 pm | Last Updated on Sunday, 26 November 2023, 9:55 pm by Bahok Desk