বাহক নিউজ় ব্যুরো: ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ২৭ শরণার্থী অভিবাসী মারা গেলেন। স্থানীয় সময় ২৪শে নভেম্বর ফ্রান্সের উত্তর উপকূলে ঘটনাটি ঘটে। ফরাসি প্রধানমন্ত্রীর জঁ ক্যাস্টেক্স নৌকাডুবির ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়েছেন। মারা যাওয়া শরণার্থীরা অবৈধ মানবপাচারের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
প্রধানমন্ত্রী শরণার্থী মৃত্যুর ঘটনা নিয়ে একটি জরুরি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। ফ্রান্স ও ব্রিটিশ কর্তৃপক্ষ আকাশে ও সমুদ্রপথে ডুবে যাওয়া শরণার্থীদের উদ্ধার কাজ চালাচ্ছে। স্থানীয় জেলেরা জানিয়েছে বুধবার স্বাভাবিকের চেয়ে বেশি শরণার্থী এবং অভিবাসী নিয়ে ফ্রান্সের উত্তর উপকূল থেকে নৌকাটি ছেড়েছিল।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে অনুসন্ধানে অংশ নিতে তিনটি নৌকা ও তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন একটি টুইট বার্তায় বলেছেন,” ইংরেজি চ্যানেলে একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার ফলে বেশ কয়েক জন নিহত হয়েছেন।” এদিকে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইংলিশ চ্যানেলের সবচেয়ে বড় একক প্রাণহানির ঘটনা বলে অভিহিত করেছেন।
Published on Friday, 26 November 2021, 9:47 am | Last Updated on Friday, 26 November 2021, 9:48 am by Bahok Desk









