বাহক নিউজ় ব‍্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্তি পাওয়ার একদিন আগেই ভারতের প্রেক্ষাগৃহে আসছে স্পাইডার-ম্যান । আগামী ১৬ ই ডিসেম্বর ভারতে মুক্তি পাচ্ছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন ছবি ‘স্পাইডার-ম্যান, নো ওয়ে হোম’। আজ সোনি পিকচার্সের তরফ থেকে জানানো হয় স্পাইডারম্যান অনুরাগীদের জন্য আমাদের তরফ একটা সুখবর রয়েছে।

আমাদের সবার প্রিয় স্পাইডার-ম্যান একদিন আগে ভারতে আসছে। ১৬ ই ডিসেম্বর থেকে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, ভাষায় মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান, নো ওয়ে হোম’।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আগামী ১৭ই ডিসেম্বর ক্রিসমাসের আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান,নো ওয়ে হোম’ এবং এই ছবিতে স্পাইডারম্যান বা পিটার পার্কারের ভূমিকায় ফিরছেন ফিরেছেন টম হল্যান্ড। অ্যাডভেঞ্চার্স-এন্ডগেম ছবিতে টনি স্টার্কের মৃত্যুর পর এই ছবিতে স্পাইডারম্যানের জীবন কার্যত অভিভাবকহীন । ট্রেলারে দেখা গিয়েছে পিটার পার্কার ডঃ স্ট্রেঞ্জের সঙ্গে দেখা করেছেন। তারা আলোচনা করছেন মিস্টিরিও-র সেই ভিডিও ফুটেজ নিয়ে । ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তাঁর জীবনের বিভিন্ন মানসিক টানাপোড়েন ও ওঠাপড়াও। তিন মিনিট চার সেকেন্ডের এই ট্রেলারে নতুন ছবির গল্পের আভাস মিললেও গোটা ছবির জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

আলফ্রেড মেলিনা এর আগে ডক্টর অক্টোপাস এর ভূমিকায় অভিনয় করেছেন। সেই ছবিতে স্পাইডারম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন টবি ম‍্যাগুয়ার। ট্রেলারের শেষে দেখা গিয়েছে ডক্টর অক্টোপাসকে জুড়ে রয়েছে নানা নাটকীয়তা এবং লার্জার দ‍্যান লাইভ অ্যাকশন। তবে কেবল অ্যাকশন বা রুদ্ধশ্বাস রহস‍্য নয়। অন‍্য সব ছবির মত স্পাইডারম্যানের জীবনে রয়েছে প্রেমের ছোঁয়া। এই ট্রেলারের কিছু দৃশ্য মন ভালো করে দিতে বাধ্য।

‘স্পাইডারম্যান, নো ওয়ে হোম’ ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা যে ছিল‌ই তা টিজারের ভিউ থেকে স্পষ্ট । প্রত্যেকেই জানার জন্য উদগ্রীব যে মিস্টিরিও স্পাইডারম্যান এর আসল পরিচয় জানার পর কি হতে চলেছে পিটার পার্কারের সঙ্গে। ইতিমধ‍্যে সোনি পিকচার্সের তরফে অফিসিয়াল টুইট করে করে লেখা হয়েছে কি হতে চলেছে? দেখুন ‘স্পাইডারম্যান নো ওয়ে ফর হোম’। আগামী 17 ডিসেম্বর ক্রিসমাসের আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

Published on Tuesday, 30 November 2021, 7:38 am | Last Updated on Tuesday, 30 November 2021, 7:38 am by Bahok Desk