বাহক নিউজ় ব‍্যুরো: ফের ব্রিটেনের রাস্তায় নৃশংসভাবে খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত শিখ কিশোর। পশ্চিম লন্ডনে ছুরিকাহত হয়ে মৃত্যু হয়েছে অস্মিত সিং নামের বছর ষোলোর একটি ছেলের। হত্যাকাণ্ড নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ড মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত।

তার মৃত্যুতে অসহায় তার পরিবার ।হতবাক তার বন্ধুরা।।তাদের দাবী দামি ব্র্যান্ডের ব্যাগের মতো দেখতে একটি ব্যাগ সবসময় ব্যবহার করতো অস্মিত। তা নিয়ে বচসার জেরেই তাকে খুন হতে হয়েছে ।পুলিশ তদন্তে নামলেও কেউ গ্রেপ্তার এখনো হয়নি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

পশ্চিম লন্ডনের র‍্যালে রোডের বাসিন্দা অস্মিত। তার মা অসুস্থ, বাড়িতে প্রায় শয্যাশায়ী। সেই কারণে সংসার চালাতে বাড়ির পাশেই একটি দোকানের পার্টটাইম কাজ করতো সে। সেই দোকান বন্ধ করে ফেরার পথে লন্ডনের রাস্তায় একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

যে দোকানে অস্মিত কাজ করতো সেখানকার মালিকের বক্তব্য,” আমার বিশ্বাস হচ্ছে না ওকে কেউ এভাবে খুন করতে পারে। পুলিশ এসে আমাদের দোকানের সব সিসিটিভির ফুটেজ পরীক্ষা করেছে।” অস্মিতের এক বন্ধুর কথায় ,”ও সব সময় যে ব্যাগ ব্যবহার করত সেটি হুবহু এক নামী ব্র্যান্ডের ব্যাগের মতো দেখতে, তা নিয়ে অনেকেই ভুল বুঝতো। আমার ধারণা ওই ব‍্যাগ ছিনিয়ে নিতেই কেউ ওকে খুন করেছে।” মেট্রোপলিটন পুলিশ জানাচ্ছে, হত্যাকাণ্ডকে গুরুত্ব দিয়ে হোমিসাইড শাখার আধিকারিকদের তদন্তে নামানো হয়েছে। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত করছেন ।পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের কাছে পুলিশের আবেদন সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে অবশ্যই তদন্তকারীদের জানাতে হবে।

Published on Tuesday, 30 November 2021, 7:23 am | Last Updated on Tuesday, 30 November 2021, 7:23 am by Bahok Desk