বাহক নিউজ় ব্যুরো: শত্রুপক্ষকে কড়া বার্তা দিতে ভারতীয় সেনার অনবদ্য প্রয়াস। অগ্নি-৫ এর পর এবার সফল পরীক্ষা গইডেড বোমার। ভারতীয় সেনা সূত্রের খবর শুক্রবার রাতে ওড়িশার বালাসরে অতি সক্রিয় গাইডেড বোমার পরীক্ষা চালিয়েছে বায়ু সেনা। এদিন রাতে বালাসোরের বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই-৩০ যুদ্ধবিমানের সাহায্যে ‘LR Bomb’ নামক গাইডেড বোমাটি ছোঁড়া হয়।
উল্লেখ্য গাইডেড হলো এই প্রজন্মের সবথেকে শক্তিশালী একটি উন্নত প্রযুক্তির বোমা। অগ্নি-৫ এর মতো গাইডেড বোমারও প্রস্তুতকারক হলো আমাদের দেশীয় সংস্থা ডিআরডিও । লেজার রশ্মির সাহায্যে দিক নির্ণয় করে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমা।
এর পাশাপাশি প্রায় ১০০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে গাইডেডের। সূত্রের খবর বোমার কার্যকারিতা দেখার জন্য তাতে সেন্সর ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম এবং রাডার- এর মাধ্যমে নজর রাখা হয়েছিল। এবং এরপরেই সেনার দল ঘোষণা করে যে বোমার পরীক্ষা সফল হয়েছে।
ভারতের ইতিহাসে এই বোমার উল্লেখ রয়েছে। কারণ এখনও পর্যন্ত ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানের ওপর যে কয়েকটি বিধ্বংসী হামলা চালিয়েছে তাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই বোমা । সেনা সূত্রের খবর কারগিলের যুদ্ধ থেকে শুরু করে বালাকোট এয়ার স্ট্রাইক সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এই প্রথম সারির বিধ্বংসী বোমা । শুক্রবারে এই বোমার সফল পরীক্ষায় ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Published on Saturday, 30 October 2021, 8:03 pm | Last Updated on Saturday, 30 October 2021, 8:03 pm by Bahok Desk









