
Bahok News Bureau: ইউটিউবের সিইও সুসান ওজস্কি (Sujan Wojcicki) পদত্যাগ করেছেন। তাঁর স্থান অধিকার করেছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন (Neel Mohan)। প্রায় ৯ বছর কাজ করার পরে সিইও পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এর আগে নীল মোহন ইউটিউবের চিফ প্রোডাক্ট আধিকারিক ছিলেন। তিনি একইসঙ্গে ১৫ বছর ধরে সুসান ওজস্কির সহকর্মীও ছিলেন।
নীল মোহন কে? নীল মোহন সংক্রান্ত ১০ অজানা তথ্য:
১। নীল মোহন নিজ স্ত্রীর সঙ্গে স্যান ফ্রান্সিকোতে থাকেন।
২। নীল মোহন নিজের কর্মজীবন শুরু করেছিলেন ‘গ্লোরফায়েড টেকনিক্যাল সাপোর্ট’-এ বার্ষিক ৬০ হাজার ডলার বেতনের বিনিময়ে। এরপরে তিনি ‘ডাবল ক্লিক’-এ নিযুক্ত হন। গুগল ২০০৮ সালে ‘ডাবল ক্লিক’ কিনে নেয়। আর এইভাবেই তিনি গুগলের কর্মী হিসাবে কাজ করতে শুরু করেন।
৩। ১৯৯৬ সালে নীল মোহন আমেরিকার ‘স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়’ থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন।
৪। ২০০৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে এমবিএ-এর ডিগ্রি লাভ করেন।
৫। ২০১৫ সালে নীল মোহন গুগলের চিফ প্রোডাক্ট আধিকারিক পদে নিযুক্ত হন। পদে নিযুক্ত থাকাকালীন তিনি শর্টস, মিউজিক ও সাবস্ক্রিপশনের উপরে জোর দেন।
৬। খুব কম মানুষই জানেন যে, টুইটারের তরফেও তিনি চাকরির প্রস্তাব পেয়েছিলেন। গুগলের কানে এই খবর পৌঁছাতেই টেক জায়ান্টের তরফে তাঁকে বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়। ৫৪৪ কোটি টাকা বোনাস দেওয়ার মাধ্যমে গুগল নীল মোহনকে তিন বছরের জন্য পাকাপাকিভাবে নিজেদের কাছে রাখতে সফল হয়।
৭। এছাড়াও তিনি বস্ত্র ও ফ্যাশন সংস্থার ‘স্টিচ ফিক্স’-এর বোর্ড নির্দেশক।
৮। তিনি ‘২৩ এন্ড মি’ (23andMe) বায়ো টেকনোলজি সংস্থার নির্দেশিকা মণ্ডলীর সঙ্গেও যুক্ত।
৯। নতুন পদে নিযুক্ত হওয়ার পরে টুইটারে খুশি জাহির করেন নীল মোহন। টুইটে তিনি লেখেন, “সুসান ওজিস্কি, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। ইউটিউবকে আপনি ক্রিয়েটর ও দর্শকদের ঘরে পরিণত করেছেন। এই দায়িত্ব সামলানোর জন্য আমি খুবই উৎসাহিত”।
১০। নীলের প্রধান লক্ষ্য হল ইউটিউবকে লাভের মুখ দেখানো। এই বছরে তিনি গুগলের ৭ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য স্থির করেছেন তিনি।
সুসান ওজস্কি পদত্যাগ করলেন কেন?
টিকটক ও ফেসবুকের শর্ট ভিডিও এবং নেটফ্লিক্সের স্ট্রিমিং পরিষেবার সঙ্গে ইউটিউবের প্রতিযোগিতার মাঝে লাগাতার দ্বিতীয় ত্রৈমাসিকেও ইউটিউবের বিজ্ঞাপনের থেকে প্রাপ্ত আয়ে হ্রাস দেখা গেছে। দাবি করা হয়েছে, এইজন্যেই সুসান ওজস্কি পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন যে, তিনি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। পরিবার, স্বাস্থ্য ও নিজস্ব কিছু প্রজেক্টকে কেন্দ্র করে নতুনভাবে কর্মজীবন শুরু করতে চান তিনি।
Published on Friday, 17 February 2023, 2:13 pm | Last Updated on Friday, 17 February 2023, 2:19 pm by Bahok Desk








