Table of Contents
Bahok News Bureau: সমগ্র বিশ্বজুড়ে ভয়ানক রূপ নিচ্ছে মশাবাহিত বিভিন্ন রোগ যথাক্রমে ম্যালেরিয়া, ডেঙ্গুর এবং এরই পাশাপাশি মাথাচাড়া দিচ্ছে চিকুনগুনিয়া (chikungunya disease), যা ডেঙ্গুর মতো একটি ভাইরাসজনিত রোগ এবং এটি মূলত টোগা ভাইরাস গোত্রের সদস্য। এই রোগের একমাত্র বাহক এডিস মশা। মশাবাহীত হওয়ায় এই ভাইরাসটিকে আরবোভাইরাসও (Arbovirus) বলা হয়। ডেঙ্গুর মতো প্রাণঘাতী না হলেও এই রোগটি ব্যাপক শারীরিক যন্ত্রণা দিতে সক্ষম। চিকুনগুনিয়ায় (Chikungunya) আক্রান্ত রোগীরা রোগ সেরে যাওয়ার পরেও কয়েক মাস কিংবা অনেকক্ষেত্রে কয়েক বছর পর্যন্ত দীর্ঘমেয়াদে শারীরিক দুর্বলতা, অবসাদ, বমিভাব ও অন্যান্য শারীরিক সমস্যায় ভোগেন।
চিকুনগুনিয়া ভ্যাকসিন (Chikungunya Vaccine):
আফ্রিকার দেশগুলোতে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়। সম্প্রতি ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং এশিয়ার পাশাপাশি ইউরোপ ও আমেরিকাতেও রোগটির উপস্থিতি বাড়ছে। এতদিন চিকুনগুনিয়া প্রতিরোধ করার মতো কোনো অস্ত্রই ছিল না চিকিৎসকদের কাছে, তবে এবার বাজারে আসতে চলেছে বিশ্বের প্রথম চিকুনগুনিয়া ভ্যাকসিন (Is there any vaccine for chikungunya?)। চলতি বছরের ৯ই নভেম্বর চিকুনগুনিয়ার প্রথম টিকাকে অনুমোদন দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (chikungunya vaccine fda) মতে, আগামী দিনে কোভিডের মতোই গোটা বিশ্বে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে এই ভাইরাসঘটিত রোগ।

কে বানিয়েছে চিকুনগুনিয়া ভ্যাকসিন? (Who has made Chikungunya Vaccine?)
ইউরোপের ভালনেভা সংস্থা, ‘ইক্সচিক’ (Ixchiq) নামের এই ভ্যাকসিনটি তৈরি করেছে (chikungunya vaccine name)। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (chikungunya vaccine fda) জানিয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য এই ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে। চিকুনগুনিয়া কয়েক বছর আগে বাংলাতে ভয়াবহ আকার ধারণ করেছিল। এই রোগের প্রকোপ বিশ্বব্যাপী বাড়ছে। বিগত ১৫ বছরে বিশ্ব জুড়ে ৫০ লক্ষেরও বেশি চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। চিকুনগুনিয়া ভাইরাস ব্যবহার করেই রোগের টিকা তৈরি করা হয়েছে, যার একটি করে ডোজ গ্রহণ করলেই যথেষ্ঠ। অনুমোদনের আগে, ৩৫০০ জনের ওপর এই ভ্যাকসিনের ট্রায়াল করা হয়েছে।
এই টিকার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যেমন ক্লান্তি ভাব, মাথাব্যথা, পেশী এবং গাঁটে ব্যথা, জ্বর এবং বমি বমি ভাব। টিকাগ্রহণকারীর ১.৬ শতাংশের মধ্যে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এবং তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এখন আশা করা হচ্ছে, এফডিএর (chikungunya vaccine fda) অনুমোদন পাওয়া মাত্রই সারা বিশ্বের বিভিন্ন দেশই এই ভ্যাকসিন সংগ্রহ করবে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Friday, 10 November 2023, 6:16 pm | Last Updated on Friday, 10 November 2023, 6:25 pm by Bahok Desk









