বাহক নিউজ় ব‍্যুরো: সদ্য মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ছবি মন্দার এর ট্রেলার । ১৯ শে নভেম্বর ‘হ‌ইচ‌ই’তে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। লোভ-লালসা- প্রতিহিংসা, ক্ষমতা দখলের লড়াই, যৌনতা নিয়ে তৈরি এই ছবি। শেক্সপিয়ারের উপন্যাস ‘ম্যাকবেথ’-কে নিজের মতো করে ভেঙেচুড়ে নিয়েছেন অনির্বাণ । মানুষের আদিম প্রবৃত্তিগুলো আরো স্পষ্টভাবে ফুটে উঠবে মন্দারে।

ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘মন্দার’এর গোটা টিম। পরিচালক হিসেবে প্রথম কাজ অনির্বাণ ভট্টাচার্যের। পরিচালক হিসেবে কাজ করার বহু দিনের ইচ্ছে ছিল অভিনেতা অনির্বাণের। ট্রেলার লঞ্চের দিন অনির্বাণ জানান, মহেন্দ্র সোনির জন‍্য‌ই তাঁর এই ইচ্ছা পূরণ হয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন অভিনেতা ও পরিচালক হিসেবে দায়িত্ব একসঙ্গে কখনো কাঁধে নেবেন না। এই সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

অনির্বাণ বলেন,”আসলে পরিচালকদের মাথায় অনেক কিছু চিন্তা থাকে একসঙ্গে অনেকগুলো দিকে নজর রাখতে হয়।” সেই কারণে আর কোনদিন পরিচালনা ও অভিনয় এর কাজের সঙ্গে করতে চান না বলে জানিয়েছেন তিনি।

‘কালের কোলে কপাল ফেরে, কেউ রাজা, কেউ রাজার বাপ’ এই লাইন দিয়ে শুরু হয়েছে ট্রেলার। পরতে পরতে রহস্য ও নাটকীয়তা। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী সরকার। সোহিনীর অনমনীয়তা, চেহারার কাঠিন‍্য, চোখে-মুখের লালসা ও যৌন চাহিদা ভরা চাহুনি বুঝিয়ে দিয়েছে তিনি‌ই তুরুপের তাস। যদিও তার সাথে টক্কর দিয়ে গেছেন দেবাশিস মন্ডল।

Published on Thursday, 11 November 2021, 10:25 am | Last Updated on Thursday, 11 November 2021, 10:25 am by Bahok Desk