বাহক নিউজ় ব‍্যুরো: মার্কিন স্পেস এজেন্সি নাসা সম্প্রতি জানিয়েছেন তাঁরা Artemis-1 লঞ্চ করতে চান আগামী বছর অর্থাৎ ২০২২ সালে। যদিও নিশ্চিত ভাবে কোনো দিনক্ষণ জানা না গেলেও মনে করা হচ্ছে আগামী বছর ১২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ‍্যেই
Artemis-1 লঞ্চ করার কথা ভাবছে নাসা।

প্রসঙ্গত উল্লেখ্য নাসার Artemis-1 আসলে একটি uncrewed মিশধ‌ এই অভিযানে Artemis-1 চাঁদে যাওয়ার পর ফের ফিরে আসবে পৃথিবীতে তথায় আমেরিকার স্পেস এজেন্সি তে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

প্রাথমিকভাবে স্থির হয়েছিল যে নভেম্বর মাসে Artemis-1 লঞ্চ করা হবে। কিন্তু ফের রিসিডিউল করা হয়েছে এই অভিযান । আর তার ফলে পূর্ব নির্ধারিত সময় থেকে তিন মাস পিছিয়ে গিয়েছে এই স্পেস প্রোগ্রাম ।জানা গিয়েছে মহামারী করোনা, হ্যারিকেন ইদা এবং অন্যান্য আরো কিছু প্রাকৃতিক কারণে Artemis-1 এর লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে নাসার তরফে জানানো হয়েছে যে Artemis-1 ইতিমধ্যেই উৎক্ষেপণ প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে।

নাসার তরফে জানানো হয়েছে যে স্পেস লঞ্চ সিস্টেমের একদম উপরের অংশে ওরিয়ন স্পেসক্রাফট ইন্সটল করার কাজ শেষ হয়ে গিয়েছে ।এই সিস্টেম তিনশো কুড়ি ফুট লম্বা। অন্যদিকে জানা গিয়েছে আপাতত কেনেডি স্পেস সেন্টারের ভেহিকেল অ্যাসেম্বলি বিল্ডিংয়ে Artemis-1 নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে । এরপর সেখান থেকে লঞ্চ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে Artemis-1 কে।আগামী বছর জানুয়ারি মাসে হবে একটি মহড়াও।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী বছর ফেব্রুয়ারি মাসেArtemis-1 লঞ্চের ব্যাপারে উৎসাহী তারা । অন্যদিকে ২১শে মার্চ থেকে ২৭ মার্চ এবং ৮ ই এপ্রিল থেকে ২৩ শে এপ্রিলের মধ্যে প্রচুর সুযোগ পাওয়া যাবে বলে জানা গিয়েছে। Artemis-1 এর একদম উপরের অংশে থাকা ওরিয়ান স্পেসক্রাফট লঞ্চ করা হবে SLS রকেট এর সাহায্যে। সোজা চাঁদে পৌঁছাবে এই স্পেসক্রাফট বা মহাকাশযান। মনে করা হচ্ছে কয়েক সপ্তাহ ধরে স্থায়ী হবে এই মিশন। তারপর প্রশান্ত মহাসাগরের অবতরণ করবে ওরিয়ন স্পেস ক্রাফট।

বিজ্ঞানীদের লক্ষ‍্য ছিল এই বছরের শেষের মধ্যে Artemis-1 চাঁদে পাঠানো। তারপর ২০২৪ সালের মধ্যে মহাকাশচারীদের Artemis-3 তে করে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো। উল্লেখ্য ১৯৭২ সালের অ্যাপেলো মিশনের পর এই প্রথম চন্দ্রপৃষ্ঠে ‘ম‍্যানড মিশন’ করতে চলেছে নাসা। ২০২৪ সালে মহাকাশচারীদের নিয়ে চাঁদের বুকে রোভার ল্যান্ড করানোর পরিকল্পনা রয়েছে মার্কিন স্পেস এজেন্সির।

Published on Tuesday, 26 October 2021, 9:37 am | Last Updated on Tuesday, 26 October 2021, 9:38 am by Bahok Desk