
Table of Contents
Bahok News Bureau: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তি (Article 370 Abolition SC Verdict) নিয়ে ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ২০১৯ সালে বিজেপি শাসিত কেন্দ্র সরকার জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) উপর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীরের বিশেষ অধিকার বাতিল করা হয়েছিল। আর গত কাল কেন্দ্রের এই কাজকে অসাংবিধানিক নয় বলে জানালো দেশের শীর্ষ আদালত। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির রায়দানে কী জানালো সুপ্রিম কোর্ট? জানুন বিশদে।
কী রায় দিল সুপ্রিম কোর্ট? (What did the verdict of the Supreme Court on article 370 abolition?)
সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গতকাল অর্থাৎ ১১ই ডিসেম্বর কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করা নিয়ে ঐতিহাসিক রায় জানিয়েছে। ভারতের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের (CJI D.Y Chandrachud) সভাপতিত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি এস কে কৌল, সঞ্জীব খান্না, বি আর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, সংবিধানের ৩৭০ ধারা একটি ‘অস্থায়ী বিধান’। এই ধারা বাতিল করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে।

কী বলেছে সুপ্রিম কোর্ট? (What did the supreme court say on article 370 abolition verdict?)
এদিন কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের রায়দানের (Article 370 Abrogation Verdict) সময় সুপ্রিম কোর্ট দফা জানিয়ে দেয়, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ অংশ। জম্মু-কাশ্মীরের সংবিধানের থেকে ভারতের সংবিধান অনেক উঁচুতে অবস্থান করে। আর জম্মু-কাশ্মীর ভারতের সংবিধান মেনেই চলবে। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ এর বিলোপ সাধন সংবিধানিক ভাবে বৈধ। এদিন ভারতের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, জম্মু-কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ, ভারতের সংবিধানের ১ নং ধারা ও ৩৭০ নং ধারা ছাড়াও জম্মু-কাশ্মীরের সংবিধানের ৩ নং ধারা থেকেই এর প্রমাণ মেলে। আগামী ২০২৪ সালের মধ্যে জম্মু-কাশ্মীরে বিধান সভা নির্বাচন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Tuesday, 12 December 2023, 12:48 pm | Last Updated on Tuesday, 12 December 2023, 12:48 pm by Bahok Desk








