Bahok News Bureau: এর আগে শিক্ষক নিয়োগ মামলা নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Avijit Ganguly)। এবার তাঁকে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে সরব হতে দেখা গেল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী,’যদি আমার বাড়িও বেআইনিভাবে তৈরি হয়ে থাকে, তবে আমি সেটাও ভেঙে ফেলার নির্দেশ দেব।’ বিচারপতির বক্তব্য ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। কেন তিনি এ কথা বললেন? চলুন বিশদে জেনে নিন।

আসলে দীর্ঘদিন ধরে হাওড়া জেলার লিলুয়ায় (Liluah) বেআইনি নির্মাণ তৈরি মামলা (Illegal Construction Case) চলছিল। এই মামলা গড়িয়ে ছিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt) পর্যন্ত। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিংহের (Justice Amrita Singh) সিঙ্গেল বেঞ্চ বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন। তবে মামলাকারী সন্ধ্যা ঘোষ আবার অভিযোগ করেন, কোর্ট নির্দেশ দিলেও এই নির্মাণ ভাঙা হয়নি। আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Avijit ) এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আজ বিচারপতি জাস্টিসের এজলাসে মামলার শুনানি চলাকালীন জানা যায়, গত ৪ঠা সেপ্টেম্বর বালি পুরসভার পক্ষ থেকে হাওড়ার লিলুয়ায় নির্মিত এই বেআইনি নির্মাণ ভাঙার জন্য পাঠানো হয়। তবে পুরসভার কর্মীরা বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে। এর পরই বেআইনি নির্মাণ নিয়ে সুর চরিয়েছেন বিচারপতি। বিচারপতি গাঙ্গুলি, পুলিশকে, অভিযুক্ত প্রমোটার পার্থ ঘোষকে আজ সাড়ে তিনটের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ, নির্মাণকারীর দালালের কাজ করছে। পার্থ ঘোষকে আদালতে হাজির করুন। নেতাজি ইনডোরে খুঁজুন, আজ তাঁকে ওখানে পাবেন।’

আসলে আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভা (TMC Mega Meeting In Netaji Indoor Stadium) রয়েছে। আর সেখান থেকে প্রমোটারকে খুঁজে আনার কথা বলে এক প্রকার তৃণমূলের দিকে নিশানা করলেন জাস্টিস গাঙ্গুলি। শুধু তাই নয় তিনি বেআইনি নির্মাণ প্রসঙ্গে বলতে গিয়ে জানান, ‘‘একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। হাওড়ায় আমার বাড়ি রয়েছে। সেটিও যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।’’

আরও পড়ুন: Punjab : গুরুদ্বারে গুলিবর্ষণ! নিহত ১ পুলিশকর্মী, আহত একাধিক! জানুন ঠিক কি ঘটেছিল

আরও পড়ুন: Kolkata : দেব দীপাবলি উদযাপনকে ঘিরে শুরু হলো রাজনৈতিক বিতর্ক! জানুন বিশদে

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Thursday, 23 November 2023, 6:11 pm | Last Updated on Thursday, 23 November 2023, 10:14 pm by Bahok Desk