Bangalore Girl Harassment Case
Bangalore Girl Harassment Case: মেয়েকে হেনস্থার জেরে প্রেমিককে খুন করেন বাবা! জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: চলতি একুশে নভেম্বর বেঙ্গালুরুর (Bengaluru) অশোকনগরের সুবান্না গার্ডেন এলাকার ঘটনা দেখে হাঁ হয়ে থেকে গেলেন সাধারণ মানুষ। মেয়েকে উত্ত্যক্ত করছিল ২১ বছর বয়সী এক যুবক। সেই যুবককেই হত্যা করার অভিযোগ উঠল মেয়ের বাবার বিরুদ্ধে (Bangalore Girl Harassment Case)। পুলিশ মারফত জানা যায়, মৃত যুবকটির নাম ডেভিড, উইলসন গার্ডেনের বিনায়কনগরের বাসিন্দা। তিনি খাবার সরবরাহের কাজ করতেন। অভিযুক্ত মঞ্জুনাথ, একজন ক্যাব চালক হিসাবে কাজ করতেন এবং তিনি তাঁর স্ত্রী ও তিন সন্তানের সাথে বেঙ্গালুরুর আনাপ্যালায় থাকতেন।

ঠিক কী ঘটেছিল?  

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড (Devid) ও মঞ্জুনাথের মেয়ের মধ্যে চার বছর ধরে সম্পর্ক ছিল। এক বছর আগে মঞ্জুনাথ এবং তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাঁদের মেয়েকে ডেভিডের সাথে দেখা না করার পরামর্শ দেন। মেয়েটি তাঁর বাবা-মায়ের কথা শুনলেও ডেভিড ক্রমাগত মেয়েটির সাথে যোগাযোগ করতে থাকে। হয়রানি বেড়ে যাওয়ায় মঞ্জুনাথ তাঁর মেয়েকে কলেজে পাঠানো বন্ধ করে দেন। এমনকি তাঁদের বাসভবন বিনায়ক নগর থেকে আনাপল্যায় পরিবর্তন করে নেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Bangalore Girl Harassment Case

পুলিশ আরও জানায় যে, ডেভিড তাঁর মেয়েকে বিয়ে করার জন্য মঞ্জুনাথকে (Manjunath) চাপ দিচ্ছিলেন এবং বিয়ে না দিলে মঞ্জুনাথের মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এরপরে মঞ্জুনাথ সোমবার এই বিষয়ে আলোচনার জন্য ডেভিডকে সুবান্না গার্ডেনে দেখা করতে ডাকেন। তিনি ডেভিডকে তার মেয়েকে হেনস্থা না করার জন্য সতর্ক করেছিলেন। এরপর দুজনের মধ্যে চরম তর্ক শুরু হয় এবং মঞ্জুনাথ ডেভিডকে আক্রমণ করে। তিনি ডেভিডকে লোহার রড দিয়ে আঘাত করেন এবং ছুরি দিয়ে মারেন (Bangalore Girl Harassment Case)। পুলিশ ডেভিডের বাবা বিশ্বার অভিযোগের ভিত্তিতে মঞ্জুনাথকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: IB ACIO Notification 2023: সুখবর! ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ, মিলবে মোটা বেতন! যোগ্যতা কী? কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

আরও পড়ুন: KKR New Mentor-Gautam Gabhir: অপেক্ষার অবসান! অবশেষে প্রত্যাবর্তন কেকেআরে, জানুন কে হলেন কেকেআরের নতুন মেন্টর

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Wednesday, 22 November 2023, 6:18 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:20 pm by Bahok Desk