Bihar Murder Case
Bihar Murder Case: বিহারে ফের ভয়ংকর কাণ্ড! গলা কেটে খুন করে ফেলল বন্ধুরা! জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: বিহারের (Bihar) রাজধানী পাটনায় (Patna) একের পর এক অপরাধ হয়েই চলেছে। অপরাধীদের তাণ্ডব অব্যাহত রয়েছে। অপরাধীরা নির্বিঘ্নে অপরাধ করে যাচ্ছে। সম্প্রতি একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বিহারের পাটনায়, যা শুনলে অবাক হবেন আপনি। জানা গেছে, সন্তোষ নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে তাঁর বন্ধুরা। ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল। (Bihar Murder Case)

কী ঘটেছিল?

ঘটনাটি ঘটেছে পাটনার খাজেকালা থানার (Khajekala Thana) নওজার কাটরা এলাকায়। জানা যায়, বাড়ি থেকে বন্ধুরা ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুন করে এক যুবককে। খুনের অভিযোগ রয়েছে মৃত ব্যক্তির বন্ধুদের ওপর। এই ঘটনার পর সবার মনে আতঙ্ক তৈরি হয়েছে। এই ভয়াবহ ঘটনার খবর পাওয়া মাত্রই পাটনা পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গোটা ঘটনার তদন্ত শুরু করে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তদন্তে কি জানা গেছে?

তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে যে, মৃত ব্যক্তিটির নাম সন্তোষ কুমার (Santosh Kumar), যিনি নওজার কাটরা এলাকার বাসিন্দা। তিনি ঠেলা গাড়ি চালাতেন। তবে তাঁর বন্ধুরা তাঁকে কি কারণে খুন করল সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টত কিছু জানা যায়নি। এই ঘটনার পর সন্তোষের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। বর্তমানে পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য নালন্দা মেডিকেল কলেজে পাঠিয়েছে।

পাটনার এএসপি কি বললেন?

পাটনা সিটির এএসপি (SSP) এস আর শরৎ বলেছেন যে, পুলিশ খবর পায় নওজার কাটরা এলাকায় এক যুবককে খুন করা হয়েছে। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী কার্যক্রম শুরু করে। নিহত সন্তোষের ভাই অজয় ​​কুমার জানিয়েছেন, সন্তোষকে কেন হত্যা করা হয়েছে সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই, তবে সন্তোষের কয়েকজন বন্ধু সন্তোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল।

 

Pak-India Cross-Border Love Story: ফের প্রেমের টানে কাঁটা তার টপকে এলেন পাক তরুণী! কলকাতার যুবকের প্রেমে পড়েছেন তিনি! জানুন কবে বিয়ে করছে

 

 

 

ISRO Chandrayaan-3 Update: ‘ঘরের দুয়ারে’ ISRO-র চন্দ্রযানের-৩-এর অংশ! কীভাবে? জানুন তীব্র সংঘর্ষ এড়িয়ে ‘পড়শি’ কক্ষপথ থেকে ফিরে আসার কাহিনী

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Wednesday, 6 December 2023, 9:46 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:19 pm by Bahok Desk