Bahok News Bureau: ইন্দোরের (Indore)হাসপাতালে বোন ম্যারো ইউনিটের ক্যাপাসিটি দ্বিগুণ করে দেওয়া হল। এটি করা হয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে (Mahatma Gandhi Memorial Medical College)। হাসপাতাল কর্তৃপক্ষ বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিটকে ইন্দোরের এম ওয়াই হাসপাতাল (MY Hospital) থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের অধীনে ইতিমধ্যে রোগীদের স্থানান্তর করার কাজও সম্পন্ন হয়ে গেছে।
আগে হাসপাতালটিতে বোন ম্যারো ইউনিটের ক্যাপাসিটি ৫ ছিল। সেই ক্যাপাসিটিই এবার দ্বিগুণ বাড়িয়ে ১০ করে দেওয়া হয়েছে। যদিও, ইউনিটে কর্মরত ডাক্তার, বিশেষজ্ঞ, নার্স ও অন্যান্য কর্মীদের সংখ্যা একই রয়েছে বলে খবর। এখনও উক্ত ইউনিটে দুই পুষ্টি বিশেষজ্ঞ তথা প্রফেসর, দুই সিনিয়র ডাক্তার, ১৮ জন নার্স, ৩ জন ইনচার্জ সহ কিছু কর্মীরা রয়েছে।
ইউনিট স্থানান্তরের কাজটি করা হয়েছে চলতি সপ্তাহে সোমবারে। ওইদিন প্রথমে ৫ জন রোগী ছিল। ৩ জন রোগী ডিসচার্জ হওয়ার পরে বাকি দুইজনকে স্থানান্তর করার আয়োজন করা হয়। সুপার স্পেশালিটি হাস্পাতালের সুপার ডাঃ সুমিত শুক্লা (Dr Sumit Shukla) বলেছেন, “এই পদক্ষেপের ফলে অনেক রোগী উপকৃত হবেন। এবার আরও বেশি রোগী বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে সংক্রান্ত চিকিৎসা করাতে পারবেন”।
আরও পড়ুন: Kala Ghaoda Art Festival: কালা ঘোড়া ফেস্টিভ্যালের ইতিহাস, ভারতের উৎসব- পর্ব ১
ইন্দোরের এমজিএম কলেজ (MGM College) ইতিমধ্যে ৬৪ জনের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করেছে। এরমধ্যে ৩ জন প্রাপ্তবয়স্ক ছিলেন এবং বাকিরা শিশু ছিল। নতুন ইউনিটে প্রাপ্তবয়স্কদের সফলভাবে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বেশ চ্যালেঞ্জের বলে দাবি করা হয়েছে। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে মূলত সিক্ল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ব্লাড ক্যান্সার (লিম্ফোমা অথবা লিউকোমিয়া) রোগীদের চিকিৎসা করা হয়।
Published on Tuesday, 7 February 2023, 3:58 pm | Last Updated on Tuesday, 7 February 2023, 3:58 pm by Bahok Desk









