Bullet Train in India
Bullet Train in India: খুব শীঘ্রই ভারতের মাটিতে চলবে Bullet Train! কবে চালু হচ্ছে? সর্বপ্রথম কোথায় চলবে? জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau:  বর্তমানে দেশের মানুষদের কাছে রেল পরিষেবা গণ পরিবহনের মেরুদন্ড হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রতিদিন ১০ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশন থেকে গন্তব্যের দিকে রওনা দেয় এবং এই সকল ট্রেনের উপর ভর করেই দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এই কারণেই ভারতীয় রেল, ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় রেলের তরফ থেকেও একের পর এক উপহার দেওয়া হচ্ছে ভারতীয় নাগরিকদের। রেল পরিষেবা একের পর এক যুগান্তকারী পরিবর্তন আনছে। যুগান্তকারী এই সকল পরিবর্তনের প্রথম ফসল হিসাবে সামনে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express), তবে শুধু বন্দে ভারত এক্সপ্রেসেই শেষ নয়, আগামী দিনে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ (Bullet Train in India) নিচ্ছে রেল।

বুলেট ট্রেন

ভারত এবং জাপানের যৌথ উদ্যোগে ভারতে পথচলা শুরু করতে চলেছে বুলেট ট্রেন (Bullet Train in India) প্রকল্প। এই বুলেট ট্রেন চালু হলে যাত্রীরা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। ভারতে প্রথম যে রুটে বুলেট ট্রেন চালু হবে, সেই রুটটি হলো মুম্বাই-আমেদাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ট্রেন হলো বুলেট ট্রেন। ভারতে এই ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছিল মোদী সরকার। এবার বুলেট ট্রেন নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

রেলমন্ত্রী কি বললেন?

চলতি বছরের ২৯শে নভেম্বর বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২৬ সালে দেশে বুলেট ট্রেনের প্রথম সেকশনের কাজ শেষ হবে৷। রেলমন্ত্রীর দাবি অনুযায়ী, গুজরাটের বিলমোরা এবং সুরাতের মধ্যে ৫০ কিলোমিটার অংশের বুলেট ট্রেন প্রকল্পের কাজ ২০২৬ সালের অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে৷ শুধু বুলেট ট্রেন প্রকল্প নয়, দেশের রেল পরিষেবাকে আরো উন্নতি করতে নতুন কী কী পরিকল্পনা রয়েছে, তাও জানিয়েছেন তিনি। দেশের প্রথম বুলেট ট্রেন চলবে গুজরাটে (Gujarat)। বুলেট ট্রেন ভারতীয় রেল নেটওয়ার্কে আমূল পরিবর্তন আনবে। দেশের আরও বিভিন্ন প্রান্তে নতুন রেল নেটওয়ার্ক তৈরির কথাও বলেন রেলমন্ত্রী।

বুলেট ট্রেন প্রকল্পের খরচ

কেন্দ্রীয় মন্ত্রী বুলেট ট্রেন প্রসঙ্গে জানান, ১০০ কিলোমিটার রেলপথের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ২৩০ কিলোমিটার পথে কাজ চলছে। ২০২১ সালের নভেম্বর মাসে কাজ শুরু হওয়ার পর গুজরাট- আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে৷ ছটি নদীর উপরে সেতু তৈরির কাজও শুরু হয়েছে৷ বুলেট ট্রেন প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে আনুমানিক ১.০৮ লক্ষ কোটি টাকা৷ যার মধ্যে ১০ হাজার কোটি দেবে কেন্দ্রীয় সরকার৷ ৫ হাজার কোটি করে দেবে গুজরাত এবং মহারাষ্ট্র সরকার৷ বাকি অর্থ ০.১ শতাংশ সুদের হারে ঋণ দেবে জাপান (Japan)৷

রেল মন্ত্রী জানিয়েছেন, করোনা (Corona) অতিমারির পূর্ববর্তী সময়ের তুলনায় দেশে মেল, এক্সপ্রেস ট্রেনের সংখ্যা ১৭৬৮ থেকে বেড়ে ২১২৪ হয়েছে৷ শহরতলিতেও ট্রেনের সংখ্যা ৫৬২৬ থেকে বেড়ে ৫৭৭৪ হয়েছে৷ প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা ২৭৯২ থেকে বেড়ে ২৮৫৬ হয়েছে৷ তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে, ভারতের (India) মাটিতে এমন বুলেট ট্রেন প্রকল্প যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে।

আরও পড়ুন: 5G Smartphone under 15000: সাধ্যের মধ্যে সাধ পূরণ! পকেট খরচ বাঁচিয়ে কিনুন 5G স্মার্টফোন, মাত্র ১৫,০০০ টাকায়! রইল তালিকা

আরও পড়ুন: Siavash Soabhani: পোড়া কপাল! আজীবন বাস করে ভোট দিয়েও ৬২ বছর বয়সী ডাক্তার ‘মার্কিন নাগরিক’ নন! জানুন বিস্তারে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Thursday, 30 November 2023, 4:00 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:19 pm by Bahok Desk