Bahok News Bureau: চুক্তিবদ্ধ কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সরাসরি পশ্চিমবঙ্গ সরকারকে এদিন হাই কোর্টের উষ্মার মুখে পড়তে হয়।
বিচারপতি টি.এস শিবাগনানাম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নজরে আসে যে কর্মীদের সরকারি কাজের প্রতি অনীহার মূল কারণ হলো মূলতঃ পশ্চিমবঙ্গ সরকারের চুক্তিবদ্ধ কর্মীদের জন্য বরাদ্দ দুর্বল বেতন কাঠামো। গত সোমবার ওই বেঞ্চ জানাচ্ছেন – এই বেতন কাঠামোয় আর কত টুকুই বা কাজ আশা করা যায় অস্থায়ী কর্মচারীদের থেকে!
উক্ত ডিভিশন বেঞ্চের নজরে আসে যে Unique Disability Identity Card (UDID) এ নাম নথিভুক্তিকরণের জন্য সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের। শারীরিক ভাবে প্রতিবন্ধীদের কর্মচারীদের পৃথক নাম নথিভুক্তিকরণের জন্য কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ হলো – Unique Disability Identity Card (UDID) , যা ২০১৭ সালে তৈরি করা হয়।পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের ও নিজস্ব এই ধরনের পোর্টাল আছে।
২০১৭ সাল থেকেই এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের (WB Govt.) কাছে ব্যাপক সংখ্যক অভিযোগ আসতে থাকে, যে যখন এই প্রতিবন্ধী চুক্তিবদ্ধ কর্মীরা UDID তে নথিভুক্ত করতে যাচ্ছেন তখন তাদের নাম ” ইতিমধ্যেই নথিভুক্ত” দেখাচ্ছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠান সোমবার এই নিয়ে একটি জনস্বার্থ মামলা করে বিষয়টিকে কলকাতা হাইকোর্টের (Calcutta H.C) বিচারপতির নজরে নিয়ে আসেন।তিনি বলেন, ” রাজ্য চালিত হাসপাতালগুলিতে প্রায় ৮০% ই চুক্তিবদ্ধ কর্মচারী যারা ১০০০০-১২০০০ টাকা বেতন পান।, সেক্ষেত্রে কাজের প্রতি মানুষের আগ্রহ যে কম থাকবে সে তো বলাই বাহুল্য।”
কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সরকারকে তার নিজের পোর্টাল কে সংশোধন করতে এবং তাদের তথ্য কেন্দ্র সরকারের সঙ্গে শেয়ার করার নির্দেশ দেন এই দেন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Monday, 11 December 2023, 6:04 pm | Last Updated on Monday, 11 December 2023, 6:04 pm by Bahok Desk









