বাহক নিউজ় ব্যুরো: এর আগেও বহুবার খেলার মাঠে বান্ধবীকে প্রপোজের ঘটনা দেখা গেছে। তবে, আইপিএল হয়তো এই প্রথম হল। ম্যাচের শেষ পর্বে এমনভাবেই চমক দিলেন চেন্নাই সুপার কিংস-এর দীপক চাহার। যার জেরে চমকে গেল তাঁর বান্ধবী শুদ্ধ সমগ্র বিশ্ব।
দীপক চাহার চেন্নাই সুপার কিংস-এর তারকা পেসার। বৃহস্পতিবারে পাঞ্জাব কিংস-এর বিরুদ্ধে আয়োজিত আইপিএল ম্যাচে সমগ্র বিশ্বের সামনে চাহার বিয়ের প্রস্তাব দিলেন নিজের বান্ধবীকে। মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে দেখা গেছে হাঁটু গেড়ে বসে তাঁর বান্ধবীকে বিয়ের জন্য প্রপোজ করছেন। স্বাভাবিকভাবেই তাঁর প্রস্তাবে সম্মতি দেন চাহারের বান্ধবী। উল্লেখ্য, এই ঘটনার পরে চাহারকে অভিনন্দন জানায় চেন্নাই সুপার কিংস-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল।
উল্লেখ্য, এদিন পাঞ্জাব বনাম চেন্নাই-এর ম্যাচে হেরে যায় চেন্নাই। চেন্নাই জিতলে নিঃসন্দেহে এই আনন্দ আরও দ্বিগুন হত চেন্নাই সুপার কিংস-এর কাছে। একদিকে, যেমন অভিনন্দনের বন্যা বয়ে গেছে চাহার ও তাঁর বান্ধবীর প্রতি। অপরদিকে আবার, ম্যাচ হেরে যাওয়ার চাহারের এই পদক্ষেপ পছন্দ হয়নি অনেক নেটিজেনের। যার ফলে, তাঁদের দ্বারা ট্রোলের শিকার হয়েছেন নব যুগল।
আরও পড়ুন –আইপিএলে পরের মরসুমে ধোনি কি খেলবেন?
প্রকাশ্যে এলো এই সম্পর্কিত আরও এক খবর। চাহারের প্রপোজের প্ল্যান নাকি শুরু থেকেই এই তারিখ এই ক্ষণের ছিল না। জানা গেছে, শেষ মূহূর্তে বদল হয়েছে মাহির জন্যে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাহার জানান যে, প্লে-অফের সময়ে বান্ধবীকে প্রপোজ করার পরিকল্পনা তাঁর ছিল। কিন্তু, মাহির অনুরোধেই তিনি আইপিএলের ৫৩তম ম্যাচে বান্ধবীকে প্রপোজ করেন।
Published on Saturday, 9 October 2021, 12:25 am | Last Updated on Saturday, 9 October 2021, 9:56 am by Bahok Desk









