
Table of Contents
Bahok News Bureau: গত ১৪ ই জুলাই ভারত নির্মিত যে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)-কে পৃথিবীর কক্ষপথে সফল ভাবে স্থাপন করা হয় সেই LVM3 M4 লঞ্চ ভেহিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজটি বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে এবার পৃথিবীর বায়ুমণ্ডলে (Earth Atmosphere) প্রবেশ করল। গতকাল এই লঞ্চ ভেহিকেলের অংশটি উত্তর প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) এসে পড়লো বিনা বিস্ফোরণে ।
Chandrayaan 3 – Pacific Ocean
ইসরোর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল,১৫ই নভেম্বর, বুধবার দুপুর ২টো ৪২ মিনিট নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে LVM3 M4 লঞ্চ ভেহিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজটি (Chandrayaan 3 – Pacific ocean)। অর্থাৎ হিসেব মতো, চন্দ্রযান ৩ (Chandrayaan 3) উৎক্ষেপণের ১২৪ দিনের মধ্যেই এই যন্ত্রাংশটি ফের পৃথিবীর বায়ুমণ্ডলে (Earth Atmosphere) প্রবেশ করে এবং উত্তর প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) আছড়ে পড়ে।
এই বছরের 23 আগস্ট, ভারত চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 (Chandrayaan 3) অবতরণ করে ইতিহাস তৈরি করে। চন্দ্রযানের বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠের অনেক খনিজ সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেছে। ISRO জানাচ্ছে, LVM3 M4 লঞ্চ ভেহিক্যালের উপরের ‘ক্রায়োজেনিক’ অংশ, যা চন্দ্রযান-3 (Chandrayaan 3) মহাকাশযানকে নির্ধারিত কক্ষপথে পাঠিয়েছিল, তা বুধবার পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে (Earth Atmosphere) প্রবেশ করেছে। ISRO-র মতে, চন্দ্রযান-3 (Chandrayaan 3) মহাকাশযানের অংশ ছিল রকেট বডি পৃথিবীর বায়ুমণ্ডলে আবার প্রবেশ করেছে।
Chandrayaan 3 – Earth Atmosphere
চন্দ্রযান ৩ (Chandrayaan 3) উৎক্ষেপিত হওয়ার পর যখন সেটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়, তারপরই ‘প্যাসিভ’ মুডে পরিণত করা হয় LVM3 M4 লঞ্চ ভেহিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজটিকে। ‘ইন্টার-এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি’র সুপারিশ অনুযায়ী সেই কাজ চলে। এই সময় জাতিসংঘ (UN) এবং ইন্টার-এজেন্সি স্পেস ডেব্রিস কোঅর্ডিনেশন কমিটির (IADC) সমস্ত নির্দেশিকা অনুসরণ করে সমস্ত অবশিষ্ট প্রোপেলান্ট এবং শক্তির উৎসগুলি সরানো হয়, বিস্ফোরণের ঝুঁকি সম্পূর্ণ এড়াতে।
বলা বাহুল্য, সব রকমের সাবধানতা অবলম্বন করে , রোভার প্রজ্ঞান কে স্লিপ মুডে রেখে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ রেখে যাবতীয় জ্বালানি সব মহাকাশেই খরচ করে ১২৪ দিন পর সমস্ত কাজ মিটিয়ে পৃথিবীর বুকে (Earth Atmosphere) ফিরে আসে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Friday, 17 November 2023, 1:43 pm | Last Updated on Friday, 17 November 2023, 1:43 pm by Bahok Desk








