Table of Contents
Bahok News Bureau: কিছুদিন ধরেই রাজ্যে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পড়ুয়াদের টেস্ট পরীক্ষা চলছিল স্কুলে স্কুলে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলাকালীন উত্তর ২৪ পরগনার ছোটজাগুলিয়া উচ্চ বিদ্যালয়ে (Chhoto Jagulia High School) ঘটলো এক ভয়াবহ ঘটনা। মাধ্যমিক পড়ুয়াদের হাতে প্রাণ হারালো উক্ত স্কুলের এক শিক্ষাকর্মী। ঘটনাটি ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কেন ছাত্রের হাতে প্রাণ হারালো ওই শিক্ষাকর্মী? কী ঘটেছিল? চলুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
মোবাইল বাজেয়াপ্ত করায় ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ে উত্তেজনা
গত বুধবার উত্তর ২৪ পরগনার ছোটজাগুলিয়া (Chhoto Jagulia)উচ্চ বিদ্যালয়ে ছিল মাধ্যমিক টেস্ট পরীক্ষা। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে ছিল। বিষয়টি শিক্ষকরা জানতে পেরে পরীক্ষা শুরুর আগেই ছাত্রদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা অভিভাবক আনলে তাদের মোবাইল ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। এর মধ্যে কিছু পরীক্ষার্থী অভিভাবকের বদলে লাটিসোটা নিয়ে হাজির হয় এবং স্কুলে তান্ডব শুরু করে।
ছাত্রদের আক্রমণে প্রাণ হারালেন শিক্ষাকর্মী
এদিন উত্তেজিত ছাত্রদের সামাল দিতে ছাত্রদের দিকে এগিয়ে যায় ওই স্কুলের শিক্ষাকর্মী শিবু শী। তবে উত্তেজিত ছাত্ররা ওই শিক্ষাকর্মীর উপর চড়াও হয় এবং মাটিতে পড়ে যান শিবু শী। পড়ে গিয়েই অসুস্থ হয়ে পড়েন শিবু শী। এরপরই তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। দত্তপুকুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত করছেন। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ ধরণের ছাত্রদের হিংসাত্মক হয়ে ওঠার ঘটনা
আগেও ঘটেছে
শুধু ছোটজাগুলিয়া উচ্চ বিদ্যালয় নয়, এর আগেও বিভিন্ন স্কুলে ছাত্রদের হিংসাত্মক হয়ে ওঠার ঘটনা সামনে এসেছে। যেমন মিরাটের মেডিকেল কলেজের চার ছাত্র আশিস মালিক, অভি শর্মা, মোহিত ঠাকুর এবং রাজন মিলে এক ছাত্রের মুখে প্রস্রাব করে দেওয়ার ঘটনা। কিংবা ইন্দোরের এক প্রাইভেট স্কুলে তিন সহপাঠী মিলিত ভাবে এক ছাত্রের উপর ১০৮ বার কাটা কম্পাস দিয়ে আক্রমন করার ঘটনা অবাক করেছে অনেককেই।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Sunday, 3 December 2023, 5:57 pm | Last Updated on Sunday, 3 December 2023, 5:57 pm by Bahok Desk









