Crime Against Women News
Crime Against Women News: ছেলের 'ভুলে'র শাস্তি পেল মা! রাস্তায় জনসমক্ষে ছিঁড়ে দেওয়া হল কাপড়, নারকীয় ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি এলাকায়, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau : কর্ণাটকের (Karnataka) বেলাগাভি থেকে একটি রোমহর্ষক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, এক মহিলাকে তার ছেলের ভুলের জন্য শাস্তি দিয়েছেন কিছু মানুষ। মহিলাকে ঘর থেকে বের করে দেয় এবং তার কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মহিলাকে উলঙ্গ করে একটি খুঁটির সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে (Crime Against Women News)। ছেলের কোন ‘ভুলে’র শান্তি পেলেন মা? আসুন জেনে নেওয়া যাক।

শাস্তির নেপথ্যের কারণ

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে কর্ণাটকের বেলাগাভিতে (Belgavi)। নির্যাতিতা মহিলার ছেলে একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। জানা যায়, তারা বেশ কিছুদিন ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে ছিল। মেয়ের পালিয়ে যাওয়ায় খবর পেয়ে পরিবারের সদস্যরা ছেলের বাড়িতে গিয়ে চড়াও হয়। এরপর সেখানে সেই ছেলেকে না পেয়ে ছেলের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে তারা। মেয়েটির পরিবার যুবকের মাকে বাড়ি থেকে বের করে তার কাপড় ছিঁড়ে নগ্ন করে রাস্তায় ঘোরায়। শুধু তাই নয় ওই মহিলাকে মারধরও করা হয়। (Crime Against Women News)

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী?

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তিনি বলেছেন যে, “কেবল বেলগাভিতে নয়, আমাদের সরকার সর্বত্র খুব কঠোর। অপরাধ যাই হোক না কেন আমরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দেওয়া আমাদের দায়িত্ব। দোষীদের শাস্তি দেওয়া হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন?

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister of Karnataka) বলেছেন, “পুলিশ এই অপরাধে সরাসরি জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে এবং শীঘ্রই তাদের আদালতে পেশ করা হবে। স্থানীয় হাসপাতালে ওই নির্যাতিত মহিলার চিকিৎসা চলছে।”

Car Insurance Policy: বন্যা বা ঝড়ে গাড়ি ডুবে গেলে বা ক্ষতিগ্রস্থ হলে কি বীমার অর্থ দাবি করা যায়? কীভাবে পাওয়া যাবে? জানুন নিয়ম

 

 

 

Calcutta High Court : চুক্তিবদ্ধ কর্মীদের বেতন কাঠামো নিয়ে রাজ্যসরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Monday, 11 December 2023, 9:49 pm | Last Updated on Monday, 11 December 2023, 9:51 pm by Bahok Desk