Table of Contents
Cyber Spying Malware Google: সম্প্রতি একটি বড় তথ্য ফাঁস করেছে গুগল। আসলে, গুগল লস্টকিস (LOSTKEYS) নামে একটি নতুন ম্যালওয়্যার শনাক্ত করেছে, যেটি রাশিয়ান-সমর্থিত কোল্ড রিভার নামে একটি হ্যাকার গ্রুপ তৈরি করেছে বলে খবর। জানা গেছে যে, ওই হ্যাকার গ্রুপটি আবার রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সঙ্গে যুক্ত বলে অনুমান। গত বুধবার রয়টার্সের একটি রিপোর্টে এবং গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ অর্থাৎ জিটিআইজি কর্তৃক প্রকাশিত একটি ব্লগ পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
লস্টকিস ম্যালওয়্যার কী?
গুগল গবেষক ওয়েসলি শিল্ডস বলেছেন যে, কোল্ড রিভারের সাইবার ক্ষমতার দুনিয়ায় একটি নতুন ও বিপজ্জনক পদক্ষেপ হলো লস্টকিস ম্যালওয়্যার। জানা গেছে যে, এই ম্যালওয়্যারটি সিস্টেম থেকে ফাইল চুরি করে করে ডিভাইস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য অপারেটরদের কাছে পাঠাতে সক্ষম।
কোল্ড রিভার হ্যাকার গ্রুপ কারা? উদ্দেশ্য কী?
রিপোর্ট অনুযায়ী, রাশিয়ান-সমর্থিত কোল্ড রিভার নামে একটি হ্যাকার গ্রুপ, গুগল লস্টকিস (LOSTKEYS) নামে এই নয়া ম্যালওয়্যারটি তৈরি করেছে বলে খবর। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে, এই কোল্ড রিভার গ্রুপ ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে পশ্চিমি দেশগুলির সরকার, সামরিক উপদেষ্টা, সাংবাদিক ও আন্তর্জাতিক থিঙ্ক ট্যাংক ও ইউক্রেনের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে নিশানা করেছিল। এমনকি, এনজিও এবং কৌশলগত প্রতিষ্ঠানগুলিও এই হ্যাকার গ্রুপের লক্ষ্যবস্তু ছিল। ২০২২ সালেএই কোল্ড রিভার গ্রুপের বিরুদ্ধে তিনটি মার্কিন পারমাণবিক গবেষণাগারকে নিশানা করার অভিযোগ এসেছিল। এমনকি প্রাক্তন ব্রিটিশ গোয়েন্দা প্রধান স্যার রিচার্ড ডিয়ারলভের ব্যক্তিগত ইমেল ফাঁস হওয়ায় ঘটনাও প্রকাশ্যে এসেছিল। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এই গোষ্ঠীর মূল লক্ষ্য হলো, রাশিয়ার ভূ-রাজনৈতিক স্বার্থের জন্য গুপ্ত তথ্য সংগ্রহ করা।
উল্লেখ্য, বর্তমানে ভারত-পাকি উত্তেজনার আবহে জানা গেছে যে, পাকিস্তান, ভারতের সেনার ওয়েবসাইটে হানা দিয়ে তথ্য হাতানোর চেষ্টা করেছে। আর এই সাইবার হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানের আইওকে হ্যাকার সংগঠন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এহেন ম্যালওয়্যারের ছড়িয়ে পড়ায় সাইবার গুপ্তচরবৃত্তি আরো পরিশীলিত হয়ে উঠছে। এই মুহূর্তে গুগল সব ধরনের সম্ভাব্য নিশানাকে সাইবার নিরাপত্তা ব্যবস্থা আপডেট রাখার জন্য নির্দেশ দিয়েছে এবং সতর্ক করেছে।
read morePublished on Friday, 9 May 2025, 3:24 pm | Last Updated on Friday, 9 May 2025, 3:24 pm by Bahok Desk








