
Table of Contents
Bahok News Bureau: বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপের ঘূর্ণাবর্ত যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার বিকেলেই স্পষ্ট করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘মিধিলি’ (Cyclone Midhili)। শুক্রবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে চলেছে প্রবল বেগে ঝড় ও বৃষ্টির দাপট (Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, উপকূলবর্তী এলাকাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ঘূর্ণিঝড় মিধিলি ঠিক কতটা তীব্র হতে চলেছে? পশ্চিমবঙ্গের উপরেই বা এর কতখানি প্রভাব পড়বে? এই সকল প্রশ্নের উত্তর স্পষ্ট করে দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস।
কি বলছে আলিপুর আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতরের (Metrological Department) খবর অনুযায়ী, সাগরে জন্ম নেওয়া নিম্নচাপ ক্রমশ তার শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মিধিলি’ (Cyclone Midhili)। এই ঝড়ের নামকরণ করেছে মালদ্বীপ। মঙ্গলবার বিকেল থেকেই হাওয়া বদলাতে শুরু করেছিল। বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও ছিল আগে থেকেই৷ আবহাওয়া দফতর থেকে জানা যায় যে, আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্যের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
সতর্কতা:
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় সাগরের মৎস্যজীবীদের বিশেষ ভাবে সাবধান করা হয়েছে। চলতি বছরের ১৬ থেকে ১৮ই নভেম্বর মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে (Cyclone Midhili)।
কোথায় কেমন বৃষ্টিপাত হবে? (West Bengal Weather Update)
বৃহস্পতিবার বিকেলে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলের জেলাগুলিতে বলে জানানো হয়েছিল। শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কোথাও জানানো হয়েছিল দফতর থেকে। এমনকি পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা গেছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এমনকী, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়াও উপকূলের ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা আছে, তবে এর বেশি প্রভাব পড়বে সুন্দরবনে। ঘূর্ণিঝড় ‘মিধিলি’ও (Cyclone Midhili) বাংলাদেশের দিকেই এগোবে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Friday, 17 November 2023, 5:05 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:21 pm by Bahok Desk








