বাহক নিউজ় ব্যুরো: মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ারের আকারের বিশাল উপগ্রহ আগামী মাসে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। নাসা উপগ্রহটিকে সম্ভাব্য বিপদাস্পদ উপগ্রহের ক্যাটাগরিতে রেখেছে। এই উপগ্রহের নাম ৪৬০০ Nereus । এই উপগ্রহটি ফুটবল মাঠের প্রায় তিন গুণ বড় ।পৃথিবীর সঙ্গে এই উপগ্রহের সংঘর্ষ লাগে তার ফলাফল ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আশার কথা এই উপগ্রহটি পৃথিবীর অনেকটাই দূর থেকে যাবে।
নাসা জানিয়েছে এই উপগ্রহটি পৃথিবীর ৩৯ লক্ষ কিলোমিটার দূর থেকে যাবে যা পৃথিবী আর চাঁদের মধ্যেকার মোট দূরত্বের দশগুণ। নাসা আরো জানিয়েছে আগামী ১১ই ডিসেম্বরে উপগ্রহটি পৃথিবীর কাছে আসতে পারে। নেরেওস নামের এই উপগ্রহটি ৩৩০ মিটার লম্বা এবং এটি ৯০ শতাংশ উপগ্রহের তুলনায় অনেকটাই বড়। তবে এর চেয়েও বড় বড় বেশ কয়েকটি উপগ্রহ মহাকাশে রয়েছে।
এই উপগ্রহটি প্রত্যেক ৬৬৪ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তবে ডিসেম্বরের পর আগামী ৩১ শে মার্চ ২০৩১ এ এটির ফের পৃথিবীর কাছাকাছি আসার আশঙ্কা রয়েছে। উপগ্রহটি সবার প্রথম মার্কিন মহাকাশ বিজ্ঞানী এলেনার এফ হেলিন ১৯৮২ সালে আবিষ্কার করেন। উপগ্রহটি অ্যাপেলো গ্রুপের অংশ এবং সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর কক্ষপথের পাশ দিয়ে যায়।
নাসা এই নেরেওস উপগ্রহটিকে বিপজ্জনক উপগ্রহের শ্রেণীতে রেখেছে। নাসা বর্তমানে প্রায় দু হাজার উপগ্রহের উপর নজর রেখে চলেছে যা পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে । যদি মহাকাশে কোন দ্রুতগতির বস্তুর পৃথিবী ৪৬.৫ লক্ষ মাইলের কাছাকাছি আসার সম্ভাবনা থাকে তাহলে তাকে স্পেস অরগানাইজেশন বিপজ্জনক মনে করে থাকে। নাসার sentry সিস্টেম এমন বিপদের উপর আগে থেকেই নজর রেখে চলে। এই তালিকায় আগামী ১০০ বছরের জন্য বর্তমান ২২ টি উপগ্রহ রয়েছে যেগুলো পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সামান্য আশঙ্কাও রয়েছে।
Published on Tuesday, 9 November 2021, 9:49 am | Last Updated on Tuesday, 9 November 2021, 9:49 am by Bahok Desk









