Dilip Ghosh Attacks TMC, Dilip Ghosh in bengali, Dilip Ghosh News in bengali, Operation Sindoor in bengali, Operation Sindoor News in bengali, TMC News in bengali

Dilip Ghosh Attacks TMC: চলতি বছরের ২২শে এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা। সেই ঘটনার পর ভারত গত মঙ্গলবার ৬ই মে, গভীর রাতে অপারেশন সিঁদুর এর দ্বারা পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। বলা যায় যে, পহেলগাওঁ হামলার ১৫ দিন পর পাকিস্তানকে, সিঁদুর কেড়ে নেওয়ার যথাযোগ্য যথাযোগ্য জবাব হিসেবে পাল্টা সিঁদুরে মেঘ দেখিয়ে দেয় ভারত। দেশবাসী এখন বেশ আনন্দিত। অপারেশন সিঁদুর এর সাফল্যের পর দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা, দেশের সেনাবাহিনীকে সমর্থন করেন। এই ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, তিনি কেন্দ্রীয় সরকারের পাশে আছেন। এরপরই আজ অর্থাৎ বৃহস্পতিবার বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন যে, মুখ্যমন্ত্রী জনগণের চাপে নিজের সুর বদলেছেন। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।

‘পাকিস্তান তার জন্ম থেকেই হিংসার রাজনীতি করে আসছে’- দিলীপ ঘোষ

প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ, আজ অর্থাৎ বৃহস্পতিবার, ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এস সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি পাকিস্তানের উদ্দেশ্যে বলেন যে, ‘পাকিস্তান তার জন্ম থেকেই হিংসার রাজনীতি করে আসছে। সন্ত্রাসবাদ তাদের রাজনীতি। ভারতের পিছনে লেগে থাকা তাদের রাজনীতি। চিরদিন বর্ডারের নাগরিকদের উপর সেলিং করা, তাদের জমি ফসল নষ্ট করা, এসব করে এসেছে। এখন ওখানে রেলিং দেওয়ায় আসতে পারে না। ওদের সেনার ভারতের সঙ্গে লড়ার দম নেই। ভারত কোনোদিন সন্ত্রাসবাদে মদত দেয়নি। ভারত এবং মোদীর পিছনে সবাই আছে। পাকিস্তানের সেনারা হুহু করে চাকরি ছাড়ছে।’

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলেন যে, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এখন যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে। সবাই আমরা দেশের পক্ষে।’

মমতাকে একহাত নিলেন দিলীপ

বিরোধীদের কড়া নিশানা করেছেন দিলীপ ঘোষ। মমতার বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লোকেরা মন খুলে কথা বলছেন না। শুধুমাত্র জনগণের চাপে এই ধরনের কথা বলতে হচ্ছে তাদের। স্পষ্ট করে বলতে হবে যে, আমরা ১০ কোটি মানুষ কেন্দ্রের সঙ্গে আছি। সেনার সঙ্গে আছি। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে থাকব। না হলে বুঝব, ডাল মে কুছ কালা হ্যায়। এটা রাজনৈতিক মন্তব্য। উনি জানেন এটার বিরোধিতা করলে মানুষ শুইয়ে দেবে এবং ধুয়ে দেবে। কমিউনিস্ট পার্টি কোনোদিন পাকিস্তানের বিরুদ্ধে বলে না। আমরা ৭৫ বছর ধরে এই জিনিস দেখে আসছি। কংগ্রেস বলবে না। ওদের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে। কংগ্রেসের বাই প্রোডাক্ট হলো তৃণমূল। আজ জনগণের সেন্টিমেন্টের চাপে মিউ মিউ করতে হচ্ছে। যদি হিম্মত থাকে তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলুন।’

উল্লেখ্য, অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের সঙ্গে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রিত হয়েছে। তাদের স্পষ্ট বার্তা হলো, তারা  সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইতে এক সঙ্গে আছেন। এদিকে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

read more

Published on Thursday, 8 May 2025, 3:16 pm | Last Updated on Thursday, 8 May 2025, 4:38 pm by Bahok Desk