Dilip Ghosh Comment, Dilip Ghosh News in bengali, Narendra Modi News in bengali, BJP News in bengali, দিলীপ ঘোষ নিউজ, নরেন্দ্র মোদী নিউজ, বিজেপি নিউজ

Dilip Ghosh Comment: গত বুধবার দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মন্দির তৈরি করাকে বড় জয় হিসেবে দেখছেন বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “মন্দির কে উদ্বোধন করেছেন কেউ মনে রাখবেন না। সবাই ওখানে ভগবানকে দেখতে যাবেন। এমনকী অযোধ্যার রাম মন্দিরেও কোনও এক দিন নরেন্দ্র মোদীর নাম থাকবে না বলে মন্তব্য করেন তিনি।” তিনি সেদিন সেই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেছেন। আর এরপর থেকেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তাঁকে নিয়ে বিজেপির অন্দরমহলে সমালোচনা হচ্ছে। সেইসব সমালোচনার জবাব দিয়ে তিনি গতকাল বলেছেন, “সবাই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ বানাবেন। তিনি তো ওই রাজনীতি করেন। কিন্তু তিনি যে মন্দির বানাবেন এটা কেউ ভাবতে পারেননি। এটা যে আমাদের কত বড় জয়… এটা মহাপ্রভূর কৃপায় হয়েছে।”

কী বললেন দিলীপ ঘোষ?

সমালোচকদের চ্যালেঞ্জ তিনি মন্তব্য করেছেন, “যে মন্দিরকে কেন্দ্র করে বিজেপির রাজনীতি গড়ে উঠেছে সেই মন্দিরকে বিজেপি বয়কট করতে পারে? ব্যক্তিগত ব্যাপার, রুচি, ইচ্ছা। কেউ গেছে, কেউ যায়নি। আমাকে যদি আমার সভাপতি বলতেন যাবেন না তাহলে আমি যেতাম না। আমি জানি, নৈতিকভাবে বিজেপির কেউ বলতে পারে না মন্দিরে যেও না।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তিনি আরো বলেছেন, “রাম মন্দির উদ্বোধনে যারা যায়নি তাদের আমরা খুব গালাগালি দিয়েছি। কেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি? খুব গালাগালি দিয়েছি। যদি আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়েছে তুমি যাওনি কেন? ভাই ডবল স্ট্যান্ডার্ড হয় না।”

দিলীপবাবু যুক্তি দিয়েছেন, ‘মোদীজি উদ্বোধন করলে মন্দির মমতা করলে মন্দির নয় এ বিচার আমার নয়। কে মন্দিরের উদ্বোধন করেছে চার দিন পরে লোকে ভুলে যাবে। নরেন্দ্র মোদী যুগ যুগ থাকবেন না, তাঁর নাম থাকবে না। যারা ওখানে যাবে তারা সোজা রামকে দেখবেন। এত সুন্দর জিনিস সব ভুলে যাবেন।’

read more

Published on Saturday, 3 May 2025, 4:02 pm | Last Updated on Sunday, 4 May 2025, 10:37 am by Bahok Desk