
Table of Contents
Bahok News Bureau: অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন সিআইডি (CID) খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস (Dinesh Phadnis), যিনি দীর্ঘ ২০ বছর ধরে জনপ্রিয় গোয়েন্দা শো সিআইডিতে ফ্রেডরিক্স চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত। চলতি বছরের ৪ঠা ডিসেম্বর সোমবার দিবাগত রাতে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলি টাউনে।
দীনেশ ফাদনিসের মৃত্যুর কারণ কী? (How Dinesh Phadnis died?)
কয়েকদিন আগেই ৫৭ বছর বয়সী অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রথমে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দীনেশ। কিন্তু এই তথ্য সঠিক নয় বলে জানান সিআইডির অপর এক অভিনেতা দয়ানন্দ শেঠি (Dayanand Shetty), যিনি সিআইডিতে সিনিয়র ইন্সপেক্টর দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন এবং দীনেশের সহ অভিনেতা ছিলেন। তিনি জানান, এটি হার্ট অ্যাটাক নয়। দীনেশের লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দ্রুত তাঁকে তুঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়। মূলত, ঔষুধের প্রতিক্রিয়ায় দীনেশের লিভার ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন দীনেশ। এজন্য খুব ভেবেচিন্তে ঔষুধ খাওয়া উচিত বলেও সতর্ক বার্তা দেন তিনি।
দীনেশ ফাদনিসের জীবনী (Dinesh Phadnis Life Story)
দীনেশ ফাদনিস ১৯৬৬ সালের ২রা নভেম্বর ভারতের বিহার টেউসে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত ভারতীয় টেলিভিশন অভিনেতা। বিখ্যাত অভিনেতা ছাড়াও তিনি একজন লেখক; তিনি একটি মারাঠি সিনেমার জন্য লিখেছেন। ১৯৯৩ সালে ‘ফসলে’ (Fassle) সিরিয়ালের মাধ্যমে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন। ১৯৯৯ সালে ‘সারফারোশ’ (Sarfarosh) নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন যেখানে আমির খান, নাসিরুদ্দিন শাহ এবং সোনালী বেন্দ্রের মতো তারকারাও অভিনয় করেছিলেন। ২০০০ সালে তিনি ‘মেলা’ (Mela) নামের একটি চলচ্চিত্রের একটি গানে একটি ছোট চরিত্রে অভিনয় করেন, যেখানে আমির খান এবং টুইঙ্কল খান্না প্রমুখ তারকারা ছিলেন। মূলত মানুষ তাঁকে বিখ্যাত টিভি শো সিআইডির (CID) ফ্রেডেরিকস নামক চরিত্রের জন্যই চেনেন। তিনি ৩টি চলচ্চিত্র এবং ৬টি টিভি শোতে অভিনয় করেছেন। জানা যায় যে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। তাঁর স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। তিনি ইনস্টাগ্রামে যথেষ্ট সক্রিয় ছিলেন, যেখানে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৭১.৩ হাজার।
প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা সিআইডি নামক সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাদনিস। তাঁর চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। নব্বই দশক থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি সিআইডি। ১৯৯৮ সালে প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল এই শোয়ের এবং এটি ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদি টেলিভিশন শোগুলোর মধ্যে একটি। সিরিজটি ২০ বছর ধরে সোনি টিভিতে প্রচারিত হয়েছে। সিআইডি ছাড়াও, দীনেশকে হিট টিভি শো ‘তারাক মেহতা কা উল্টা চশমা’তে (Tarak Mehta Ka Ulta Chashma) একটি ক্যামিও চরিত্রে দেখা গেছিল।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Tuesday, 5 December 2023, 12:27 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:19 pm by Bahok Desk








