Doda Bus Accident : মৃত্যুমিছিল! জম্মু-কাশ্মীরে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ৩৮, কীভাবে ঘটল? জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: জম্মু ও কাশ্মীরের ভয়াবহ দুর্ঘটনা (Jammu Kashmir Accident)। ডোডা থেকে ১৫ কিলোমিটার দূরে রাগিনালা অসর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর), কিস্তওয়ার (Kishtwar) থেকে জম্মু (Jammu) যাওয়ার পথে, জাতীয় সড়ক ২৪৪ থেকে গভীর খাদে পড়ে গেল যাত্রী বোঝাই একটি বাস। খাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই সেটির চাকা পিছলে যায়। চালক চেষ্টা করেও সামাল দিতে পারেননি।

জম্মু-কাশ্মীর বাস দুর্ঘটনা: (Jammu Kashmir Bus Accident)

এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (Jammu Kashmir Accident 38 death case)। আরও অন্তত ২০ জন লোক গুরুতর আহত হয়েছেন। সূত্রের খবর, দুর্ঘটনার সময় বাসে যাত্রী ও চালক-কর্মী মিলিয়ে ৫০ জনেরও বেশি মানুষ ছিলেন। ডোডার পুলিশ সুপার-সহ স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। সেনার উদ্ধারকারী দলকেও খবর দেওয়া হয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বাসটি কিস্তওয়ার (Kishtwar) থেকে জম্মু (Jammu) যাচ্ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্বেগজনক দৃশ্যে দেখা গিয়েছে উদ্ধার কাজ পরিচালনা করার সময় রাস্তার ওপরে একের পর এক মৃতদের পড়ে রয়েছে। যেক’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ডোডার এসএসপি আব্দুল কাইয়ুম জানিয়েছেন, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৮। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় প্রশাসনের লোকজন। শুরু হয় উদ্ধারকাজ। বেশ কয়েক জনকে উদ্ধার করাও সম্ভব হয়েছে।

এই দুর্ঘটনার খবরে গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। তিনি শোকবার্তায় বলেন, “ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসন এবং অন্যান্যদের নির্দেশ দেওয়া হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট: 

দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘‘জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় মূল্যবান কতগুলো প্রাণ চলে যাওয়ার খবর পেয়ে আমি গভীর ভাবে মর্মাহত। যেখানে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

ডোডা বাস দুর্ঘটনা: (Doda Bus Accident)

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে তিনি ডোডা জেলা প্রশাসক হরবিন্দর সিং-এর সঙ্গে কথা বলেছেন। তিনি এক্স পোস্ট করেছেন, “আহতদের প্রয়োজন অনুযায়ী জেলা হাসপাতাল কিশতওয়ার এবং জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হচ্ছে। আরও আহতদের স্থানান্তরের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে। সে কোনও সাহায্যে জন্য  আমিআছি, সব সময় যোগাযোগ রাখছি”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি PMNRF থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়দের জন্য ২ লাখ টাকা ও আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

আরও পড়ুন: মারা গেলেন সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়। তিনি কে ছিলেন? আসুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে

আরও পড়ুন: এবার চলবে বিশেষ মেট্রো! কবে, কখন মিলবে পরিষেবা? জানুন বিশদে

আরও পড়ুন: Bhai Phota 2023: কেন ভাইয়ের কপালে চন্দন, দই এবং কাজলের ফোঁটা দেওয়া হয়? জানুন আসল কারণ

আরও পড়ুন: Kalipuja: কবে, কীভাবে বঙ্গদেশে শুরু হলো কালীপুজো? কেন এই কালীপুজো দীপান্বিতা অমাবস্যায় করা হয়? রইলো মা কালীকে ঘিরে থাকা এমনই কিছু অজানা কথা

আরও পড়ুন: Jawaharlal Nehru Birthday: ‘ভারতকে এক সুতোয় বাঁধতে পারে উন্নয়ন’, কেন এমনটা ভেবেছিলেন নেহেরু?

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Wednesday, 15 November 2023, 4:07 pm | Last Updated on Wednesday, 15 November 2023, 4:07 pm by Bahok Desk