Dubai Air Show Cancel US Pilot, Tejas Crash Indian Pilot Death, তেজস ক্র্যাশ, দুবাই এয়ার শো

Dubai Air Show Cancel US Pilot: দুবাইতে এয়ার শো চলার সময় তেজস পাইলটের মৃত্য হয়েছে। কিন্তু এরপরও এয়ার শো বন্ধ করেনি আয়োজকরা। এরজন্যই সেই শোকে বয়কট করেছেন মার্কিন বায়ুসেনার পাইলট মেজর টেলর হিস্টার। রাশিয়ার বায়ুসেনা যদিও এখনো সেই প্রতিযোগিতায় আছে। কিন্তু তারা ভারতীয় পাইলটকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রদর্শন করেছেন।

গত শুক্রবারে দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান ভেঙ্গে পড়ে আর মৃত্য হয় পাইলট উইং কমান্ডার নমনশ সায়লের। কিন্তু এই ঘটনার পরও দুবাইয়ের আয়োজকরা এয়ার শো বাতিল করেননি। আয়োজকদের এই ব্যবহারে ক্ষুব্ধ হয়েছেন মার্কিন বায়ুসেনার এফ ১৬ ভাইপার ডেমনস্ট্রেশন বাহিনীর কমান্ডার মেজর টেলর।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কী বললেন কমান্ডার মেজর টেলর?

তিনি এরজন্য তারা তাদের এয়ার শো’র শেষ পারফরম্যান্স বাতিল করছেন। তিনি ভারতীয় বায়ুসেনা পাইলট ও তাঁর পরিবারের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে লিখেছেন, ‘মর্মান্তিক দুর্ঘটনার ঘণ্টাখানেক পরেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ভেবেছিলাম সব বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু দিব্যি সব হচ্ছে। তাই আমরা প্রস্তুতি নিয়েও ফাইনাল পারফরম্যান্স বাতিল করেছি। এয়ার শো চালিয়ে যাওয়ার সিদ্ধান্তও খুবই হতাশাজনক।’

অন্যদিকে গত শনিবার রুশ বায়ুসেনা তাদের শেষ পারফরম্যান্স করেছে। তারা বলেছেন, ‘যেসব ভাইয়েরা জীবনের শেষ উড়ান থেকে আর বেঁচে ফিরতে পারেননি, তাঁদের উৎসর্গ করেই এই এয়ার শো।’ ১৭-২১ নভেম্বরে দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই এয়ার শো। এই অনুষ্ঠানে পুরো বিশ্বের দেশগুলোর ১০০টির বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে।

সেখানে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমানও ছিল। কিন্তু রণকৌশল দেখানার সময়ই মাঝআকাশে নিয়ন্ত্রণ হারায় বিমানটি।এরপর হঠাৎই আছড়ে পড়ে বিমানটি। সেই ঘটনার সময় বিমানের পাইলট অনেক চেষ্টা করে বিমান থেকে বেরোনোর। কিন্তু বিমানটি অনেক নীচে নেমে গেছিল যে তিনি বের হতে পারেন নি।

read more

Published on Monday, 24 November 2025, 1:06 pm | Last Updated on Monday, 24 November 2025, 1:06 pm by Bahok Desk