Table of Contents
Bahok News Bureau: ভারত হল উৎসবের দেশ। দেশে সময়ে সময়ে বিভিন্ন উৎসব উদযাপিত হয়। দুর্গাপুজো হলো উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকী গোটা বিশ্বের বাঙালিরা জাকজমকপূর্ণভাবে উদযাপন করেন এই উৎসব। আসাম, ত্রিপুরা, ওড়িশা এবং বিহার রাজ্যেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয় দুর্গা পুজো। শরৎকালে হয় বলে একে শারদীয়া উৎসবও বলা হয়। মহিষাসুরের সাথে যুদ্ধের জন্য দেবী দুর্গা পৃথিবীতে অবতীর্ণ হন। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন মন্দের উপর ন্যায়ের বিজয়ের ইঙ্গিত দিয়ে। তাই বিশ্বাস করা হয় যে, এই উৎসব অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির উন্মেষ করে। আষাঢ় মাসে রথযাত্রার শেষ থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর অপেক্ষার পালা। অনেক জায়গায় শুরু হয়ে যায় খুঁটিপুজো। আজকের প্রতিবেদনে আমরা ২০২৪ সালের দুর্গাপূজার তারিখ, সময় এবং আরও অনেক তথ্য প্রদান করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এক নজরে (Durga Puja nirghonto 2024)।
দুর্গাপুজোর পৌরাণিক কাহিনী
পৌরাণিক কাহিনী অনুসারে, মহিষাসুর নামে এক রাক্ষস ছিলেন, যিনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে, কোনো মানুষ বা দেবতা তাকে পরাজিত করতে পারবে না। আর এই বিষয়টি স্বর্গের সমস্ত দেবতাদের জন্য একটি সমস্যা তৈরি করেছিল। সমস্ত দেবতা ব্রহ্মার কাছে গিয়ে সাহায্য চাইলে সকলের অনুনয় বিনয় শুনে ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও শিব একত্রে দেবী দুর্গাকে সৃষ্টি করেন। মহিষাসুরকে বধ করার জন্য মূলত দেবী দুর্গা জন্মগ্রহণ করেছিলেন। এরপর দেবী দুর্গা ও অসুর মহিষাশুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধের মধ্যে, মহিষসুর নিজেকে ছদ্মবেশে একটি মহিষে রূপান্তরিত করেছিলেন। টানা ১০ দিন ধরে যুদ্ধ হয়েছিল। যেদিন দুর্গা অসুরকে বোধ করেছিলেন সেই দিনটিকে বিজয়াদশমী হিসেবে পালন করা হয়।
দুর্গা পুজোর ১০ দিনের তাৎপর্য
আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে পালিত হয় এই উৎসব। প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় মহাষষ্ঠীর দিন থেকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। দুর্গা পুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর সূচনা হয়। কথিত আছে যে, মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ষষ্ঠ দিনে ঢাকে কাঠি পড়ার মধ্যে দিয়ে দেবী দুর্গার মূর্তি উন্মোচন করা হয়। এরপর মহাসপ্তমীর দিন একটি প্রভাত অনুষ্ঠান হয়, যেখানে মানুষ জলে কলা গাছ ডুবিয়ে দেয়।
বিশ্বাস করা হয় যে, এই গাছ তখন কলা বউতে রূপান্তরিত হয়। এরপর গাছটিকে একটি শাড়ি পড়িয়ে ভগবান গণেশের মূর্তির পিছনে স্থাপন করা হয়। দুর্গা পূজার অষ্টমদিন অর্থাৎ মহাষ্টমীর দিনে হয় ভোগ রান্না। এই অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা হয়। এরপর দশমীতে গঙ্গা নদীতে দুর্গা প্রতিমা ও অন্যান্য দেবদেবীর বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হয়। প্রতিমাতে বিসর্জনের আগে বিবাহিত মহিলারা “সিন্দুর খেলা”-তে অংশ নেন। ঐতিহ্য অনুসারে, মানুষ এই দিনে তাদের আত্মীয়দের সাথে দেখা করে এবং একে অপরকে শুভেচ্ছা জানায়। এভাবেই পালিত হয় দুর্গাপূজা।
২০২৪ দুর্গা পুজোর নির্ঘণ্ট (Durga Puja nirghonto 2024)
দুর্গাপূজা মূলত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পালিত হয়। নবরাত্রির ৯ দিনের উৎসবের মধ্যে শেষ ৫ দিনে পালিত হয় দুর্গাপূজা। নবরাত্রি শুরু হয় ঘটস্থাপন দিয়ে, আর দুর্গাপূজা শুরু হয় নবরাত্রির ৬ষ্ঠ দিনে। বাঙালিরা বছরের নতুন ক্যালেন্ডার (Durga Puja 2024 Calendar) কিংবা পঞ্জিকা হাতে পেলেই সবার আগে চোখ বোলায় কবে থেকে শুরু হবে দুর্গা পুজো (Durga Puja)। এক বছর দুর্গাপুজো শেষ মানে, অপেক্ষা আরও এক বছরের। দুর্গা পুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালিরা প্ল্যানিং শুরু করে, পরের বছরের দুর্গা পুজোর। এমনকি বড় পুজো প্যান্ডেলগুলিতে বৈঠক বসে, পরের বছরের থিম নিয়ে। আর মাস খানেক পরেই উমা আসবে বাড়িতে। ২০২৪ সালে দুর্গাপুজো শুরু হচ্ছে ৯ই অক্টোবর, বুধবার থেকে। এবং ১২ই অক্টোবর গঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে তা শেষ হবে৷ চলুন দেখে নেওয়া যাক ২০২৪ এর মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ Durga Puja 2024 Mahalaya)।
-
-
- ২০২৪ সালের মহালয়া পড়েছে ২রা অক্টোবর, বুধবার।সেদিন আবার পালিত হবে গান্ধী জয়ন্তী।
- দুর্গাপঞ্চমী পড়েছে ৮ই অক্টোবর, মঙ্গলবার। থাকবে সকাল ১১টা ১৬ মিনিট পর্যন্ত।
- মহাষষ্ঠী পড়েছে ৯ই অক্টোবর, বুধবার।
- মহাসপ্তমী পড়েছে ১০ই অক্টোবর, বৃহস্পতিবার।
- মহাষ্টমী পড়েছে ১১ই অক্টোবর, শুক্রবার। এদিন সকাল ১১টা ৪২ মিনিট থেকে বেলা ১২টা ৫০ মিনিটের মধ্যে সারতে হবে সন্ধিপুজো।
- মহানবমী পড়েছে ১২ই অক্টোবর, শনিবার।
- মহাদশমী পড়েছে ১৩ই অক্টোবর, রবিবার।
- লক্ষ্মী পুজো পড়েছে ১৭ই অক্টোবর, বৃহস্পতিবার
- কালী পুজো পড়েছে ৩১শে অক্টোবর বৃহস্পতিবার
- ভাইফোঁটা পড়েছে ৩রা নভেম্বর, রবিবার
-
২০২৪ সালে দেবী দুর্গার আগমন- গমন
যেহেতু এই বছর মহাসপ্তমী পড়েছে বৃহস্পতিবার। তাই দেবীর আগমন হবে দোলায় বা পালকিতে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, দোলায় বা পালকিতে চড়ে মর্ত্যে আগমন ঘটলে মহামারী, ভূমিকম্প,যুদ্ধ, খরা ও অতিমৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। এই বছর দেবী দুর্গার গমন ঘোটক, যার ফল হলো ছত্রভঙ্গ। এটি অশুভ ইঙ্গিত।
আরও পড়ুন………
-
-
-
-
- RG Kar Victim Photo Share Arrested: নির্যাতিতার পরিচয় ও ফটো ফাঁস করে CM মমতাকে খুনের হুমকি সোশ্যাল মিডিয়ায়! গ্রেফতার ১
- Who Was Rakesh Pal: কে ছিলেন ভারতীয় কোস্ট গার্ডের ডিজি রাকেশ পাল? প্রয়াত হৃদরোগে আক্রান্ত হয়ে
- World Photography Day History: প্রথম কে, কখন, কীসের ছবি তুলেছিল? জানুন বিশ্ব ফটোগ্রাফি দিবসের অজানা ইতিহাস
- আর জি কর মামলায় কলকাতার শীর্ষ পুলিশকে কি জিজ্ঞাসাবাদ করা উচিত? মতভেদের আভাস শাসকদলের অন্দরেই!
- ‘দয়া করে আমার মেয়ের নাম ও ফটো শেয়ার করবেন না!’, কাতর আর্জি কলকাতার আর জি কর কাণ্ডের শিকার জুনিয়র ডাক্তারের বাবার
- Kolkata Doctor RG Kar Case: আর জি কর জুনিয়র ডাক্তার মামলায় এবার টার্গেট ইউটিউবার ধ্রুব রাঠী! জানুন কী হয়েছে
- Rakhi Bandhan 2024 Shubh Muhurat: রাখি বন্ধন উৎসবে ভদ্রকালের ছায়া, কখন শুভ মুহূর্ত? তিথি জেনে নিন একনজরে
- Rakhi Bandhan 2024 Date: রাখি বন্ধন উৎসব কবে পালিত হয়? ১৮ না ১৯ আগস্ট? জেনে নিন
-
-
-
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন
Published on Monday, 19 August 2024, 6:53 pm | Last Updated on Monday, 19 August 2024, 6:53 pm by Bahok Desk









