বাহক নিউজ় ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন Big Boss জয়ী বিখ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ে কুপার হাসপাতাল থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ১৩ র বিজয়ী হয়েছিলেন তিনি। তার মৃত্যু কালে বর্তমান বয়স ছিল ৪০ বছর।
প্রতিদিনের মতোই বুধবার রাতেও ঘুমোনোর আগে কিছু ওষুধ খেয়েছিলেন তিনি। তার পর সকালে আর ঘুম থেকে ওঠেন নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর।
হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় একজন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। সিদ্ধার্থের জন্ম ১৯৮০সালের ১২ ডিসেম্বর, মুম্বাইয়ের মহারাষ্ট্রে। তিঁনি সেন্ট জেভিয়ের হাই স্কুল থেকে স্কুল জীবনের পড়াশোনা শেষ করেন। পরে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াশোনা করেন।
কিন্তু তিনি পেশাগত ভাবে ছিলেন একজন মডেল, অভিনেতা ও উপস্থাপক। ‘বালিকা বধু’ টিভি সিরিয়াল থেকে পরিচিতি পেতে শুরু করেন তিনি। এছাড়াও ‘বিগ বস’ সিজন -১৩ও ‘খাতরো কি খিলাড়ি’-৭ এই ২টি রিয়্যালিটি -শো এ জিতে ছিলেন তিনি। নিজের অভিনয় দিয়ে হিন্দি ছোট পর্দার দর্শকদের মনের মধ্যে বেশ ভালই জায়গা করে নিয়েছিলেন তিনি।
২০১৪ সালে, সিদ্ধার্থ ‘ হাম্পটি শর্মা কি দুলহনিয়ায়’ অঙ্গদ নামের একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেছিলেন। ২০১৩ সালে ‘ব্রোকেন বাট বিউটিফুল ৩’ নামের একটি ওয়েব সিরিজের জন্য শিরোনামে এসেছিলেন তিনি।
এই ভাবে তাঁর অকাল প্রয়ানে বলিউড জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগী দের মনেও জমছে কষ্ট।
Published on Thursday, 2 September 2021, 1:15 pm | Last Updated on Thursday, 2 September 2021, 1:15 pm by Bahok Desk









