বাহক নিউজ় ব্যুরো: তামিলনাড়ু-পুদুচেরি সীমান্তে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। আলোর উৎসব দীপাবলিতে চলে গেল দুটি প্রাণ। একটি বাইকে সওয়ার হয়ে যাওয়ার সময়েই ঘটে দুর্ঘটনাটি। ওই বাইকে সওয়ার ছিলেন ৭ বছরের পুত্র সহ পিতা। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বাইকে থাকা বাজির বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে মারা যান দুই পিতা ও পুত্র। জানা গেছে, এই বিস্ফোরণে দুইজনের দেহ ছিন্নভিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবারে। ওইদিন তথা দুর্ঘটনার সময়ে বাইকে সওয়ার ছিলেন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কালাইনেসান ও পুত্র প্রদীশ। তিনি তাঁর ৭ বছরের ছেলে প্রদীশকে নিয়ে নিজের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। কিন্তু, অবশেষে, তাঁদের গন্তব্যস্থলের ঠিকানাই যেন পাল্টে গেল। কালাইনেসান আর নিজের শ্বশুরবাড়ি পৌঁছাতে হয়নি, দুর্ঘটনার কারণে জলজ্যান্ত দুটি প্রাণ চলে গেল পৃথিবী থেকে। যাওয়ার সময় কোট্টাকুপ্পামের রাস্তার মাঝে হঠাৎ এই বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সূত্রের খবর অনুযায়ী, কালাইনেসান পদুচেরির আরিয়ানকুপ্পামের বাসিন্দা ছিলেন। জানা গেছে, তাঁর শ্বশুরবাড়ি তামিলনাড়ুর ভিল্লুপুরাম জেলার কুনিমেডু এলাকায় অবস্থিত। সেখানেই তিনি তাঁর ছেলে প্রদীশকে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময়ে তাঁর বাইকে দুই ব্যাগ ভর্তি দেশীয় বাজি ছিল। ওই বাজি গুলোই বিস্ফোরণের কারণে দুজনে ঘটনাস্থলে মারা যান। জানা গেছে, এই দুর্ঘটনায় তাঁদের দেহ এতটাই ছিন্নভিন্ন হয়েছে যে, তাঁদের দেহ একত্রিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। উল্লেখ্য, এই ঘটনায় আহত হয়েছে আরও দুই বাইক আরোহী, এঁরা বিস্ফোরণের সময়ে পাশ দিয়েই যাচ্ছিলেন।

Published on Friday, 5 November 2021, 11:37 pm | Last Updated on Saturday, 6 November 2021, 12:05 am by Bahok Desk