al qaeda chief ayman al zawahiri
গ্রাফিক্স বাহক

বাহক নিউজ ব্যুরো: বড়ো সাফল্য আমেরিকার হাতে। আফগানিস্তানের ভেতরে ঢুকে মারল আলকায়েদা প্রধান আয়মান আল-জওয়াহিরিকে (Al Qaeda Chief Ayman Al Zawahiri)। আল-জওয়াহিরিকে নিকেশ করার পরে এফবিআই নিজেদের ওয়েবসাইটে পোস্ট করল তার ফটো। এফবিআই (FBI)-এর তরফে পোস্ট করা এই ফটোর ক্যাপশনে লেখা থাকে, “নিকেশ হল আল-জওয়াহিরি”।

আরও পড়ুন: ভারতের তৃতীয় স্বর্ণপদক আনল বাংলার সোনার ছেলে অচিন্ত্য

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জানা গেছে, এফবিআই আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul) প্রবেশ করে বিনা বিস্ফোরণেই নিকেশ করল আলকায়েদা প্রধান আয়মান আল-জওয়াহিরিকে। মারা যাওয়ার সময় আল-জওয়াহিরির (Al Zawahiri) বয়স ছিল ৭১ বছর। এই জঙ্গির মৃত্যু প্রসঙ্গে এফবিআই-এর তরফে বেশ কিছু তথ্য প্রকাশিত করা হয়েছে। এই সংস্থার তরফে এও জানানো হয়েছে, ধীর ধীরে আরও তথ্য প্রকাশ্যে আনা হবে।

al qaeda chief ayman al zawahiri dead photo by FBI
নিকেশ আলকায়দা প্রধান, ফটো: এফবিআই (Photo by FBI)

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে নেমে রেকর্ড মন্ধানার, পিছনে ফেললেন মিতালি ও বর্তমান অধিনায়ককে

আল-জওয়াহিরির নিকেশ গুরুত্বপূর্ণ কেন? কারণ, ওসামা-বিন-লাদেন (Osama bin Laden) মারা যাওয়ার পর থেকে আল-জওয়াহিরিই আলকায়দার (Al Qaeda) মসনদ সামলাচ্ছিল। আল-জওয়াহিরি ভারত (India)-আমেরিকা সহ বিশ্বের বহু জায়গায় জঙ্গি হামলা করে ওসামা-বিন-লাদেন মারা যাওয়ার পরেও। এই অবস্থায় আল-জওয়াহিরির খোঁজ বিশ্বজুড়ে থাকা বিভিন্ন সংস্থাই করছিল। অবশেষে, ড্রোন স্ট্রাইকের মাধ্যমে এই জঙ্গির নিকেশ হল আফগানিস্তানে।

Published on Tuesday, 2 August 2022, 10:39 am | Last Updated on Tuesday, 2 August 2022, 11:07 am by Bahok Desk