বাহক নিউজ় ব্যুরো: হাসপাতালে মধ্যে হাতাহাতি । একে অপরকে তেড়ে গেল দুই পক্ষ। চিল চিৎকার, গালাগালি , মারামারি, হাসপাতাল যেন রণক্ষেত্র । আতঙ্কিত রোগীরা, কিন্তু লড়াই চলছে। ঘটনাস্থল মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতাল।
সোমবার বিকেলে হঠাৎই কান্দি হাসপাতালের মধ্যে তীব্র চিৎকার চেঁচামেচি শোনা যায়। একে অন্যকে ধমক ,।সাথে চলছে মারধরও।কিন্তু কেন এই অবস্থা?? মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত কান্দি কুলি রাজ্যসড়কের ওপর কুমরাই বাসস্ট্যান্ডের কাছে একটি মোটর বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় । এই সংঘর্ষে জখম হন কমপক্ষে পাঁচজন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় । কিন্তু সেই চিকিৎসা চলার সময় বিড়ম্বনায় চিকিৎসক থেকে হাসপাতাল কর্মীরা। হাসপাতালে অপারেশন কক্ষেই মোটর বাইকওয়ালা ও দুর্ঘটনায় আহত যাত্রীদের তরফে হাজির হওয়া পরিচিতদের মধ্যে বেঁধে যায় বচসা যা গড়ায় হাতাহাতিতে। আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা ও তাদের পরিবারের লোকজন । কিন্তু ঝামেলা সহজে থামেনি শেষে ছুটে আসতে হয় বিশাল পুলিশবাহিনীকে।
হাসপাতাল সূত্রে খবর দুর্ঘটনায় আহত ৫ জনের নাম ,আল্লারাখি বিবি(৬০)। তার বাড়ি কুমরায়। এছাড়া আহত হয়েছেন জশহরির বাসিন্দা বছর ১৯ এর মাসুদার রহমান, কুমরার বাসিন্দা ৪৫ বছরের মাসেদ মল্লিক , ৪৪ বছর বয়সী সাবের আলী ও জশহরির আরেক বাসিন্দা আবু জাহির(১৭)। বর্তমানে সকলেই এখন কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কান্দি মহকুমা হাসপাতালে নীচের তলায় পুরুষদের শল্য বিভাগ এবং সেখানেই দুই পক্ষের মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে। কার দোষে দুর্ঘটনা, এই নিয়ে ঝামেলার সূত্রপাত ।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে হাসপাতালে নিরাপত্তা নিয়ে।
কিভাবে হাসপাতালের ভেতরে এত জন লোক ঢুকে গেলেন সেই প্রশ্ন যেমন উঠেছে তেমনি দুর্ঘটনার পর পুলিশ কেন ছিলনা হাসপাতাল চত্বরে সেই নিয়ে কেউ কেউ অভিযোগ করেছেন। এই হাতাহাতির ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ সামলাতে না পেরে খবর দেয় পুলিশে। তবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়।
Published on Tuesday, 26 October 2021, 9:34 am | Last Updated on Tuesday, 26 October 2021, 9:34 am by Bahok Desk









