বাহক নিউজ় ব্যুরো: ০৩ তারিখ অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে অ্যামাজন ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল’। ০৩ তারিখ থেকেই শুরু হচ্ছে ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডে’জ’। বিভিন্ন সামগ্রীতে পাওয়া যাবে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়।
প্রতিবছরের মতো এবছরেও পুজোর আগে ক্রেতাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল ফ্লিপকার্ট ও অ্যামাজন। ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে’ অ্যামাজন বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম,বই,খেলনা ইত্যাদির উপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেবেন। জামাকাপড়, জুতো এবং ভ্রমণের সামগ্রীতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। প্রাইম সদস্যরা অতিরক্ত ছাড় পাবেন। এছাড়াও সকলেই বড় ছাড় পাবেন। অ্যামাজনে ১৬,৯৯০ টাকায় পাওয়া যাবে অ্যাপল এয়ারপডস প্রো। বছরের অন্যসময় যেটি ২৪,৯০০ টাকায় পাওয়া গিয়েছে। ওয়ানপ্লাস, রেডমি, স্যামসং সহ বেশ কিছু ফোনেও প্রচুর ছাড় পাওয়া যাবে। আইফোনেও থাকছে বড়সড় ছাড়। আইফোন ১১ এর দাম পড়বে ৩৮,৩৯৯ টাকা।এমনকি ইএমআইয়ের ক্ষেত্রেও কিছু অতিরিক্ত সুবিধা দেবে অ্যামাজন।
আরও পড়ুন – রাস্তায় হেঁটে বেড়াচ্ছে ১৩৯ বছরের বাড়ি
ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডে’জ’ সেল চলার সময় প্রতি ঘণ্টায় থাকবে ‘সারপ্রাইজ ডিল এবং অফার’। ওই সময় আরো কম দামে পাওয়া যাবে বিভিন্ন সামগ্রী। রাত ১২ টা, সকাল আটটা এবং বিকেল চারটের সময় পাওয়া যাবে আকর্ষণীয় সুযোগ। বৈদ্যুতিন সামগ্রী,জামাকাপড়, অ্যাকসেসরিজের উপর ৮০ শতাংশ আর আসবাবপত্রের মতো সামগ্রীতে ৮৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।
উৎসবের মরসুমে কম দামে ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে সামগ্রী কেনার জন্য মুখিয়ে রয়েছে ক্রেতাদের অনেকেই। ০৩ তারিখ অর্থাৎ রবিবার রাত ১২টা থেকে শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল এবং ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে’জ।
Published on Saturday, 2 October 2021, 8:57 pm | Last Updated on Saturday, 2 October 2021, 8:57 pm by Bahok Desk









