Food Poison in train
Food Poison in train: রেলের খাবারে ফুড পয়জন! গুজরাটমুখী ট্রেনে খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ ৯০ জন, দায় কার?, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: ট্রেনে করে ভ্রমণ করতে প্রায় সকলেই ভালোবাসেন। ট্রেনে করে যাত্রা যেমন সাশ্রয়ী, তেমনি প্রকৃতিকে উপভোগ করা যায়। তবে এই যাত্রাপথে যদি মানুষের প্রাণহানি ঘটে বা শরীর অসুস্থ হয়ে তবে তা খুবই শোচনীয়। এবার আইআরসিটিসির (IRCTC) পর্যটন ট্রেনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন যাত্রীরা (Food Poisoning in train)! ঘটনাটি ঘটেছে চেন্নাই থেকে পালিটানা (গুজরাট) যাওয়ার ট্রেনে। আসুন জেনে নেওয়া যাক আদতে কি হয়েছিল।

কী ঘটেছিল?

চলতি বছরের ২৮শে নভেম্বর রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। জানা যায় যে, ভারতীয় রেলের ‘ভারত গৌরব’ (Bharat Gaurav) প্যাকেজ ট্যুরিস্ট ট্রেনটি চেন্নাই থেকে পালিটানা যাচ্ছিল। গুজরাটের পালিটানায় আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানের জন্য ট্রেনটি ব্যক্তিগতভাবে বুক করা হয়েছিল। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে যে, ট্রেনটি পুনে রেলওয়ে স্টেশনে এসে থামার আগেই (সোলারপুর ও পুনে এলাকার মধ্যে) খাবার খেয়ে ৯০ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। প্রায় একই সময়ে যাত্রীদের মধ্যে বমিবমি ভাব, লুজ মোশন ও মাথাব্যথার সমস্যা দেখতে পাওয়া যায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের মধ্যে হইচই শুরু হয়ে যায়। খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আক্রান্তদের চিকিৎসা

পুনে (Pune) স্টেশনেই চিকিৎসকদের বিশেষ দল অসুস্থ যাত্রীদের জন্য অপেক্ষা করছিল। প্রথমে স্টেশনেই অসুস্থ যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করেন তারা। খাবারের বিষক্রিয়ার জেরেই ঘটনা বলে জানিয়েছে দলটি। রেল সূত্রে জানা গেছে, এখন যাত্রীদের অবস্থা অনেকটাই ভালো।

Food Poison in train
Food Poison in train: রেলের খাবারে ফুড পয়জন! গুজরাটমুখী ট্রেনে খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ ৯০ জন, দায় কার?, গ্রাফিক্স: বাহক

বিষক্রিয়া অস্বীকার

সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাজ মানসপুরে (Shivraj Manaspure) ট্রেনে পরিবেশন করা খাদ্যের বিষক্রিয়া (Food Poisoning in train) এই ঘটনার কথা খারিজ করে দিয়েছেন। ভুক্তভোগীরা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) দ্বারা সরবরাহ করা খাবার খায়নি বলে দাবি করেন তিনি। ব্যক্তিগতভাবে খাবার সংগ্রহ করেছিলেন এবং সেটি প্যান্ট্রি কারে তৈরি হয়েছিল বলে জানান সেন্ট্রাল রেলের ওই কর্তা।

প্রসঙ্গত, গত কয়েকমাসে ট্রেনে খাবারের মান নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ যে ভ্রান্ত নয়, তার প্রমাণ মিলল এবার। ৯০ যাত্রী (90 Passengers) ট্রেনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রেল। কী করে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটল, তার অনুসন্ধানে রেলের তরফে দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। তবে, ট্রেনের খাবার খেয়ে হয়েছে কীনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে প্যাসেঞ্জার গ্রুপের সভাপতি হর্ষ শাহ ঘটনাটির তদন্তের দাবি করেছেন।

আরও পড়ুন: Google Accounts Deletion: গুগল ডিলিট করতে চলেছে একগুচ্ছ অ্যাকাউন্ট, কেন? তালিকায় আপনার অ্যাকাউন্ট নেই তো? জেনে নিন 

 

 

আরও পড়ুন: Rare Vagina Stone Discovered 2023: যোনিতে পাথর! বিরল রোগের শিকার মহিলা, কীভাবে এই রোগ হয়? চিকিৎসা কি সম্ভব? জানুন বিস্তারিত

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Thursday, 30 November 2023, 10:01 am | Last Updated on Friday, 8 December 2023, 11:20 pm by Bahok Desk