Table of Contents
Bahok News Bureau : পছন্দের খাবার অথবা নতুন কোনো খাবার খেতে হলে আমাদের আগ্রহের শেষ থাকেনা। ভোজনরসিকরা শুধু খাবার খেতেই এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের খাদ্যের চাহিদাও ভিন্ন। এক এক দেশে মানুষের এক এক রকম খাদ্যাভ্যাস। কোনো কোনো দেশে নিরামিষ খাবার তো কোথাও আবার সামুদ্রিক খাবারের চাহিদা বেশি। বিশ্বের সবচেয়ে দামি খাবার (Most Expensive Food) কি কখনো ভেবে দেখেছেন?
আপনাকে যদি বলা হয় যে বিশ্বের সবচেয়ে দামি খাবারের দাম কয়েক লাখ টাকা। কি অবাক হচ্ছেন তো? জানলে অবাক হবেন সবচেয়ে দামি খাবারের দাম সোনার চেয়ে ৫০ গুণ বেশি। আসুন জেনে নেওয়া যাক সেই দামি খাবারের নাম এবং উপকারিতা সম্পর্কে বিস্তারিত।
দামি খাবারের নাম কি?
এই খাবারের নাম আলমাস ক্যাভিয়ার (Caviar)। এটি অনেক খাবারে ব্যবহৃত হয়। ক্যাভিয়ারকে সর্বদা ‘ধনী লোকের খাবার’ (most expensive food) হিসাবে দেখা হয় এবং এটার যথেষ্ট কারণও রয়েছে। এটি দেখতেই আকর্ষণীয় নয়, এর স্বাদও অতুলনীয়। তবে আপনি কি জানেন, ক্যাভিয়ার একসময় দরিদ্র মানুষের খাবার ছিল? রাশিয়ান জেলেরা তাদের প্রতিদিনের খাবারে ক্যাভিয়ার রাখত। রাশিয়ান জেলেদের দেওয়া নামানুসারে ক্যাভিয়ারকে ‘রো’ নামেও ডাকা হয়।
ক্যাভিয়ার কি?
ক্যাভিয়ার মূলত স্টার্জন মাছের (Stargeon Fish) ডিম্বাশয়ে পাওয়া ডিম। চার ধরনের ক্যাভিয়ার আছে। আলমাস, বেলুগা, ওসিয়েটর এবং সেভ্রুগা। সবগুলোই রঙ ও স্বাদে ভিন্ন। প্রত্যেকের দামও আলাদা। এর মধ্যে আলমাস ক্যাভিয়ারকে (Almas Caviar) সবচেয়ে ব্যয়বহুল বলে মনে করা হয়, যার দাম প্রতি কিলোগ্রাম মার্কিন ডলার ৩৪,৫০০। ভারতীয় মুদ্রায় এর দাম প্রতি কেজি প্রায় ২৮.৭৪ লক্ষ টাকা। এগুলো সাধারণত কালো, জলপাই, সবুজ, ধূসর এবং কমলা রঙের হয়। আপনি হয়ত ভাবছেন যে ক্যাভিয়ার কেন এত ব্যয়বহুল? কারণ একটি মহিলা স্টার্জন মাছ ডিম উৎপাদন শুরু করতে ১০-১৫ বছর সময় নেয়।
ক্যাভিয়ারের উপকারিতা
ক্যাভিয়ার (Caviar) ভিটামিন বি১২ সমৃদ্ধ, যা শরীরের জন্য খুবই কার্যকারী, ক্লান্তি এবং দুর্বলতা দূর করতে সাহায্য করে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড (Omega 3 Fatty Acid) সমৃদ্ধ ক্যাভিয়ার শরীরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং স্মৃতিশক্তি উন্নত করে। এটি গর্ভাবস্থাতেও খুবই উপকারী। এমনকি আপনার ত্বককেও দীর্ঘ সময়ের জন্য সুস্থ রাখতে সক্ষম। এতে রয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে, যা হাড়কে দুর্বল হওয়া থেকে রক্ষা করতে পারে। এমনকি এতে উপস্থিত ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন এ, যা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Friday, 22 December 2023, 5:51 am | Last Updated on Tuesday, 23 January 2024, 8:16 pm by Bahok Desk









