20 critical minerals bid
20 Critical Minerals Bid: 'লিথিয়াম' সহ ভারতের ২০টি 'গুপ্তধন' ব্লক হতে চলেছে নিলাম, ব্যাটারি শিল্পে রাজত্ব করবে ভারত! জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicles) ব্যাটারি তৈরিতে লিথিয়াম (ব্যবহার করা হয়। ভারতে লিথিয়াম (Lithium) ব্যাটারি শিল্পে বিপ্লব আনতে পারে। সরকার আগামী দুই সপ্তাহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত ২০টি খনিজ ব্লকের জন্য নিলামী (20 Critical Minerals Bid) ডাকতে চলেছে, যার মধ্যে রয়েছে ‘সাদা সোনা’ লিথিয়াম এবং গ্রাফাইট খনি। এই তথ্য জানিয়েছেন খনি সচিব ভিএল কান্তা রাও।

কান্তা রাও জানান, “অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে বিশেষ কিছু নিয়ম-নীতি কার্যকরী করার পরে এসব খনির ব্লক আগামী নিলামে তোলা হবে”। তিনি আরও বলেন যে, সরকার দরপত্র আমন্ত্রণ জানানোর জন্য একটি নোটিশ জারি করবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই সরকারের তরফে ২০টি ব্লকের নিলামের আমন্ত্রণের জন্য  নোটিশ জারি করবে (20 Critical Minerals Bid)। ১০ থেকে ১২টি কোম্পানীর কাছে গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের উপযুক্ত প্রযুক্তি রয়েছে। এই নিলামের আগে একটি কর্মশালার আয়োজন করার মাধ্যমে সমস্ত স্টেক হোল্ডার্সদের এক জায়গায় আনার চেষ্টা করা হবে এবং এসব খনিজের উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের জন্য জাতীয় স্তরের নির্দিষ্ট নিয়মনীতি বানানো হবে। মন্ত্রীসভা লিথিয়ামের রয়্যালটির হার ৩ শতাংশ নির্ধারণ করেছে, যা লন্ডন মেটাল এক্সচেঞ্জের লিথিয়ামের দামের উপর ভিত্তি করে আদায় করা হবে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

‘অমূল্য রতন’ লিথিয়াম 

ভারতে (India) লিথিয়ামের দৌলতে ব্যাটারি শিল্পে নবজোয়ার আসতে পারে। মোবাইলের ব্যাটারি থেকে শুরু করে বিদ্যুৎচালিত গাড়ির জন্য প্রস্তুত ব্যাটারির সবথেকে গুরুত্বপূর্ণ কাঁচামাল হল লিথিয়াম। উপত্যকায় এই ‘সাদা সোনা’ খুঁজে পাওয়ার আগে পর্যন্ত ভারতকে বিদেশের ব্যাটারি বা সেটা তৈরি করার কাঁচামালের উপর নির্ভর করে থাকতে হতো। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) প্রায় ৫৯ লক্ষ টন লিথিয়ামের খোঁজ পাওয়া যায়।

নিলামে অনুমোদন কি মিলেছে? 

নিওবিয়ামের (Niobium) গড় বিক্রয় মূল্যের উপরে ৩ শতাংশ ও বিরল আর্থ ম্যাটেরিয়ালের উপরে ১% রয়্যালটি ঠিক করা হয়েছে। মন্ত্রিসভা থেকে নিলামের অনুমোদন পেলেই এসব খনিজ নিলামের প্রস্তুতি নেওয়া শুরু হবে। এই বহুমূল্য খনিজগুলি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই মাসে, সরকার খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ (MMDR) আইনে সংশোধন করে। এরপরে লিথিয়াম খনির নিলামের পথ সুগম হয়েছে। এবার প্রাইভেট কোম্পানিগুলি নিলামে অংশগ্রহণ করতে পারবে।

আরও পড়ুন: Shah Rukh Khan-Sayani Gupta: এ কি বললেন সায়নি গুপ্তা! দেওয়া হয়েছিল তাঁকে ‘জওয়ান’ সিনেমার প্রস্তাব! জানুন বিস্তারিত

আরও পড়ুন: Black Friday: আজ ‘ব্ল্যাক ফ্রাইডে’, এর মানে কী? ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’ কেন দেওয়া হয়? জানুন নেপথ্যের ইতিহাস

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Friday, 17 November 2023, 10:54 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:21 pm by Bahok Desk