Punjab : গুরুদ্বারে গুলিবর্ষণ! নিহত ১ পুলিশকর্মী, আহত একাধিক! জানুন ঠিক কি ঘটেছিল গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আজ অর্থাৎ চলতি বছরের ২৩শে নভেম্বর সকালে পাঞ্জাবের (punjab) কাপুরথালায় একটি গুরুদ্বারে ঘটা একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয় এবং আহত হন পাঁচজন। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল।

ঠিক কি ঘটেছিল?

পাঞ্জাবের (Punjab) কাপুরথালা গুরুদ্বারের অধিকার নিয়ে দুই শিখ (Nihang Sikh) গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। নিহাঙ্গ শিখরা ওই গুরুদ্বার দখলের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। তখনই আচমকাই গুলি চালাতে শুরু করে নিহাঙ্গ শিখরা। ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয় এবং আহত হন আরো পাঁচ জন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

নিহাঙ্গ শিখ কারা?

শিখ সম্প্রদায় যোদ্ধাজাতি বা ‘ওয়ারিওর ক্ল্যান’ হিসাবে পরিচিত। নিহাঙ্গ হলো শিখ সম্প্রদায়েরই একটি শ্রেণি। মূলত যোদ্ধা শিখদের বলা হয় নিহাঙ্গ। ১৬৯৯ সালে গুরু গোবিন্দ সিংহ যখন খালসা প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে উৎপত্তি হয় নিহাঙ্গ শিখদের। সাধারণত, নিহাঙ্গরা নীল পোশাক পরেন , মাথয় বড় পাগড়ি থাকে তাদের এবং সঙ্গে থাকে তলোয়ার ও বর্শা। ২০২০ সালে কোভিড (Covid) লকডাউন পর্বে এক পুলিশ কর্মীর হাত কেটে নেওয়ার অভিযোগও উঠেছিল নিহাঙ্গ শিখদের বিরুদ্ধে। ওই পুলিশ কর্মী লকডাউনের বিধিনিষধ মানতে বলাতেই এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ।

এই সেই কাপুরথালা গুরুদ্বার।

পুলিশ কি বলছে?

কাপুরথালার পুলিশ সুপার তেজবীর সিং জানিয়েছেন, পুলিশ সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে ছিল তখন নিহাঙ্গরা তাদের উপর গুলি চালায়। পুলিশ এখনো পর্যন্ত নিহঙ্গ সম্প্রদায়ের ১০ জনকে গ্রেফতার করেছে। আধিকারিকরা জানিয়েছেন যে, অন্তত ৩০ জন নিহঙ্গ এখনো গুরুদ্বারের (Gurudwara) ভিতরে রয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: Kolkata : দেব দীপাবলি উদযাপনকে ঘিরে শুরু হলো রাজনৈতিক বিতর্ক! জানুন বিশদে

আরও পড়ুন: Surrogacy-Yessenia Latorre: শুধুমাত্র গর্ভ ভাড়া দিয়ে মা হওয়াই এখন তার নেশা! এই মার্কিন তরুণীর কাণ্ড দেখে অবাক দুনিয়া

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Thursday, 23 November 2023, 12:58 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:20 pm by Bahok Desk