Guru Nanak Jayanti
Guru Nanak Jayanti: 'গুরু নানক জয়ন্তী' কেন পালন করা হয়? কখন পালিত হয়? কীভাবে পালন করা হয়? জানুন এর নেপথ্যের কাহিনী, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: শিখ ধর্মের প্রথম গুরু এবং প্রবক্তা হলেন গুরু নানক(Guru Nanak)। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছর কার্তিক পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু নানক জয়ন্তী পালিত হয়। চলতি বছরের ২৭শে নভেম্বর অর্থাৎ আজ গুরু পর্ব পালিত হচ্ছে। গোটা শিখ (Sikh) সম্প্রদায় মেতে উঠেছে গুরু নানক জয়ন্তী পালনে (Guru Nanak Jayanti)। আসুন জেনে নেওয়া যাক কবে এবং কীভাবে পালিত হয় এই উৎসব।

শিখ ধর্মের প্রতিষ্ঠা

১৮৬৯ সালে কার্তিক পূর্ণিমাতে (Kartik Purnima) গুরু নানক দেব লাহোরের কাছে রায় ভোই ডি তালওয়ান্দি গ্রামে জন্মগ্রহণ করেন, যা তৎকালীন ভারতে অবস্থিত ছিল, কিন্তু বর্তমানে এই জায়গাটি পাকিস্তানের অন্তভূক্ত। তিনি ঈশ্বরকে উপলব্ধি করার উদ্যেশে ১৮৯৬ সালে স্ত্রী ও দুই পুত্রকে ত্যাগ করেন। তারপর নানা জায়গা ভ্রমণ করে বাণী প্রচার শুরু করেন। তিনি আরবের মক্কা, মদিনা, বাগদাদ, শ্রীলঙ্কা-সহ বিভিন্ন স্থানে বাণী প্রচার করেন। তাঁর বাণীগুলি ‘গুরু গ্রন্থ সাহেব’ (Guru Grantha Saheb) নামক বইতে লেখা রয়েছে। গুরু নানক, এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। পঞ্চদশ শতাব্দীতে তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠা করেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

গুরু নানক জয়ন্তী কীভাবে পালন করা হয়? 

গুরু নানক দেবের জন্মবার্ষিকীর (Guru Nanak Jayanti) ৪৮ ঘন্টা আগে এক টানা গুরুগ্রন্থ (Guru Grantha) পড়া হয় কোনো বিরতি ছাড়াই এবং তা পড়া শেষ হলে শুরু হয় ‘নগরকীর্তন’, যা প্রভাত ফেরি হিসেবেও পরিচিত। এই মিছিল (rally) গুরুদুয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যায়। নিশান সাহিব পতাকা নিয়ে মিছিল হয়। বহন করা হয় পালকি, যেখানে থাকে গুরু গ্রন্থ সাহিব। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্মীয় গান গেয়ে থাকেন। গুরু পর্বের দিন, গুরুদ্বারগুলিতে সারা দিন প্রার্থনা করা হয়। উৎসবের দিন গভীর রাত পর্যন্ত ভক্তরা লঙ্গরে যোগ দেন। লঙ্গর খাবারকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং শুভ অনুষ্ঠানে পরিবেশিত ঐতিহ্যবাহী প্রসাদ হল কড়া প্রসাদ। স্বেচ্ছাসেবকরা এই দিন দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন। এই ভাবেই পালিত হয় এই উৎসব।

গুরু নানক জয়ন্তীকে প্রকাশ পর্ব বলা হয় কেন?

গুরু নানক কখনই জাতপাতে বিশ্বাস করতেন না। তিনি লঙ্গর শুরু করেছিলেন, যাতে সবাই একসাথে বসে খাবার খেতে পারে। তিনি তাঁর সমগ্র জীবন সমাজের উন্নতির জন্য উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে, সকলেই ঈশ্বরের সৃষ্ট। ঈশ্বরের সৃষ্টির কোনো জাত হয় না তিনি সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন। এই কারণে প্রতি বছর তাঁর জন্মবার্ষিকী (Guru Nanak Jayanti) পালিত হয় প্রকাশ পর্ব হিসেবে।

আরও পড়ুন: PM Narendra Modi: ‘ক্ষমতায় এলে অনগ্রসরদের মধ্যে থেকেই হবে মুখ্যমন্ত্রী’, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

 

 

আরও পড়ুন: Apple : অ্যাপলে চাকরি পাওয়ার রহস্য ফাঁস! কীভাবে মিলবে চাকরি? সহজ উপায় বাতলে দিলেন স্বয়ং অ্যাপল সিইও! জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Monday, 27 November 2023, 6:15 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:20 pm by Bahok Desk