বাহক নিউজ় ব্যুরো: দক্ষিণ কোরিয়া দেশের একটি ওয়েব সিরিজ ইতিমধ্যেই হিল্লোল তুলেছে গোটা বিশ্বে। হোয়াং ডং হুকের তৈরি ওয়েব সিরিজটির নাম ‘স্কুইড গেম’। বেঁচে থাকা ও অস্তিত্ব রক্ষাকেই করা হয়েছে সিরিজের মূল উপজীব্য। কিন্তু এই ওয়েব সিরিজ কে নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়া। এই সিরিজ কে ঘিরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে সম্প্রতি।
উত্তর কোরিয়ার বাসিন্দা সেই ব্যক্তি স্কুইড গেমের কপি বিক্রি করেছিলেন। তারপর কিম জং হু-এর সরকার হুকুম দেয় প্রানে মেরে ফেলতে হবে সেই ব্যক্তিকে। আদেশ অনুযায়ী কাজ হয়েছে। ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হয় সেই ব্যক্তিকে। তার শরীর ভেদ করে এফোঁড়-ওফোঁড় হয় গুলি।মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ব্যক্তি।
শোনা যাচ্ছে সেই ব্যক্তি চীন থেকে ‘স্কুইড গেম’-র কপি নিয়ে এসেছিল । ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এ সিরিজের কিছু কপি চড়া দামে বিক্রি করে সে। উত্তর কোরিয়ার কিছু মানুষ সিরিজটি দেখেও ছিলেন। তাদের সকলকে পুরে দেওয়া হয়েছে কারাগারে। আজীবন জেলের অন্ধকার কুঠুরিতে কাটবে তাদের জীবন। কারণ এমনটাই এই বিচিত্র দেশের নিয়ম।
এই দলে রয়েছেন এক কলেজ পড়ুয়াও। তিনি এবং আরও ছয়জন সেই ব্যক্তির থেকে ফ্ল্যাশ ড্রাইভ কিনেছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসককে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে। তবে এরকম ঘটনা প্রথমবার ঘটেনি। উত্তর কোরিয়াতে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়।
Published on Tuesday, 30 November 2021, 7:30 am | Last Updated on Tuesday, 30 November 2021, 7:30 am by Bahok Desk









