
Table of Contents
Bahok News Bureau: প্রয়াত হলেন আমেরিকান কূটনীতিবিদ, বিদেশ মন্ত্রী ও নোবেলজয়ী হেনরি কিসিঞ্জার (Henry Kissinger)। মৃত্যুকালে কিসিঞ্জারের বয়স হয়েছিল ১০০ বছর। গত বুধবার কনেটিকেটের বাড়িতে দেহত্যাগ করেন হেনরি কিসিঞ্জার। গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে কিসিঞ্জার অ্যাসোসিয়েট (Kissinger associates)। মার্কিন বিদেশনীতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন কিসিঞ্জার। গত জুলাই মাসেই তিনি চীন সফরে গিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত চীন সহ অনেক রাষ্ট্র। কিসিঞ্জারের মৃত্যু (Henry Kissinger death) বিশ্ব রাজনীতিতে দারুন প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে।
হেনরি কিসিঞ্জারের জীবনী:
হেনরি কিসিঞ্জার জন্মগ্রহণ করেন জার্মানিতে। সে সময় জার্মানিতে হিটলারের শাসন দ্বারা হেনস্থা হলে কিসিঞ্জার পরিবার ১৯৩৮ সালে আমেরিকায় চলে আসে। ১৯৪৩ সালে আমেরিকার নাগরিকত্ব পান হেনরি কিসিঞ্জার। এরপর আমেরিকার সেনাবাহিনীতে যোগ দেন এবং নিজের জীবনের ভাগ্য বদলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় আমেরিকান সেনাবাহিনীতে পাকা পোক্ত জায়গা বানিয়ে নেয় হেনরি কিসিঞ্জার। শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকার রূপ রেখা ঠিক করে দিয়েছিলেন তিনিই।
হেনরি কিসিঞ্জার এমন এক ব্যক্তিত্ব যিনি আমেরিকার দুই দুজন প্রেসিডেন্টের সময়কালে বিদেশ সচিব ছিলেন। তিনি আমেরিকার বিদেশ নীতির সঙ্গে জড়িত ছিল। প্রথম জন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের (Richard Nixon) আমলে এবং দ্বিতীয় জন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের (Gerald Ford) আমলে। একই সাথে তিনি হোয়াইট হাউসের স্টেট সেক্রেটারি ও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর হিসাবেও যুক্ত ছিলেন। এছাড়া তিনি জো বাইডেন থেকে শুরু করে আমেরিকার ১২ জন প্রেসিডেন্টের পরামর্শ দাতা হিসাবে কাজ করেছিলেন।
সেঞ্চুরি হাঁকিয়েছেন হেনরি কিসিঞ্জার:
চলতি বছরের গত মে মাসে তিনি শতবর্ষ পূর্ন করেছিলেন। শতবর্ষের পরও তিনি নিয়মিত হোয়াইট হাউসে যাতায়াত করতেন। শুধু তাই নয় রাষ্ট্রনেতাদের ভূমিকা কী হওয়া উচিত তা নিয়েও তিনি বই লিখেছেন। এছাড়া প্যারিস শান্তি চুক্তি, ভিয়েতনাম চুক্তি, ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলির সম্পর্ক সাধন, আমেরিকা ও রাশিয়ার শান্তিপূর্ন আলোচনায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন কিসিঞ্জার। শুধু তাই নয় চীনের সঙ্গে কিসিঞ্জার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যে কারণে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে চীন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Thursday, 30 November 2023, 9:37 pm | Last Updated on Thursday, 30 November 2023, 10:24 pm by Bahok Desk








