Bahok News Bureau: মানবাধিকার অর্থাৎ মানুষের অধিকার । আজ, ১০ ডিসেম্বর সেই অধিকারের দিন (Human Rights Day 2023 ) । ১৯৪৮ সাল থেকে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ থেকে ১০ ডিসেম্বর দিনটি মানবাধিকার দিবস পালন করার কথা বলা হয় । সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়ে আসছে ।  এবছর ৭৩ তম মানবাধিকার দিবস (Human Rights Day 2023)। ১৯৯৩ সালের ২৮ সেপ্টেম্বর মানবাধিকার আইন চালু হয়।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস (Human Rights Day) কেন পালিত হয়?

মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই মানবাধিকার দিবস পালিত হয়। মানবাধিকারের মধ্যে স্বাস্থ্য, অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। মানবাধিকার হ’ল মানুষের মৌলিক অধিকার যা থেকে জাতি, বর্ণ, জাতিয়তা, ধর্ম, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে মানুষকে বঞ্চিত করা যায় না। মানবাধিকার জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সবার জন্য সমান । প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে । এক জন মানুষের বেঁচে থাকা এবং সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবাধিকার অপরিহার্য । মানবাধিকার নিয়ে বিভিন্ন দেশে কমিশনও গঠিত হয়েছে। কোথাও মানুষের অধিকার খর্ব হল কি না এ সব দেখা ও প্রতিকারের জন্যই তৈরি হয়েছে মানবাধিকার কমিশন। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কমিশন, আইনি পরিষেবা কর্তৃপক্ষ, মানবাধিকার কর্মী ও সংগঠন, ক্লাব প্রত্যেকে এদিন নিজের মতো করে আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে দিনটি পালন করে ।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ভারতে মানবাধিকার:

১৯৯৩ সালের ২৮ সেপ্টেম্বর মানবাধিকার আইন চালু হয় ভারতে। এরপরেই সে বছরের ১২ অক্টোবর গঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও কাজ করে। যেমন এইচআইভি এইডস, বাল্য বিবাহ, নারী অধিকার ইত্যাদি। যত বেশি সম্ভব মানুষকে মানবাধিকার সম্পর্কে সচেতন করাই এই কমিশনের কাজ।

মানবাধিকার দিবস (Human Rights Day) দিনটির ঐতিহাসিক মাহাত্ম্য:

জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস  (Human Rights Day) পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও ‘সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে’ বাস্তবায়নের লক্ষ্যে এই তারিখকে নির্ধারণ করা হয়েছে। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Sunday, 10 December 2023, 3:44 pm | Last Updated on Sunday, 10 December 2023, 9:07 pm by Bahok Desk