Table of Contents
Bahok News Bureau : মানব পাচারের (Human Trafficking) সন্দেহে ফ্রান্সে ৩০০-এরও বেশি ভারতীয়কে বহনকারী একটি বিমানকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ। প্যারিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এএফপিকে জানিয়েছে, যাত্রীদের বহনকারী বিমানটি মানব পাচারের শিকার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিমানটিকে আটক করা হয়েছে। বিমানটি সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) থেকে যাত্রা শুরু করেছিল। বর্তমানে এই ব্যাপারে তদন্ত করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।
কি ঘটেছিল?
রিপোর্ট অনুযায়ী, দুবাই (Dubai) থেকে নিকারাগুয়ার (Nicaragua) উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বিমানে ৩০০-র বেশি ভারতীয় যাত্রী ছিলেন। সেই বিমানে করে মানব পাচারের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। গন্তব্যের পৌঁছনোর আগেই বিমানটিকে ভ্র্যাট্রি বিমানবন্দরে নামানো হয়। মানব পাচারের (Human Trafficking) সন্দেহে রোমানিয়ান কোম্পানী লিজেন্ড এয়ারলাইন্সের বোয়িং এ৩৪০ ভ্যাট্রি বিমানবন্দরে আটক করা হয়েছে। জ্বালানি ভরার জন্যই বিমানটি ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে। তারপর এক অনামী উৎস থেকে খবর পেয়ে বিমানটি আটক করে ফরাসি কর্তৃপক্ষ এবং ২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিমানটি আটক করার পরই ঘটনার তদন্তে নেমেছে ফ্রান্সের সংগঠিত অপরাধ বিরোধী শাখা জুনালকো (JUNALCO)। যাত্রীদের ভারতে ফেরত পাঠানো হবে কি না জানা যায়নি।
পুলিশ কি জানালো?
প্যারিসের (Paris) এক আইনজীবী জানিয়েছেন, বিমানটিকে ফ্রান্সের বিমানবন্দরে আটক করা হয় মানব পাচার সন্দেহের ভিত্তিতে। ওই বিমানে ছিলেন ৩০৩ জন ভারতীয়। বিমানটি সংযুক্ত আরব আমিরশাহি থেকে উড়েছিল। বিষয়টি খতিয়ে দেখছে ফ্রান্সের বিচার বিভাগ। উল্লেখ্য, ভ্যাট্রি বিমানবন্দরের লাউঞ্জে যাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই বিষয়টিতেও নজর রাখা হচ্ছে। ২ জনকে হেফাজতে নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ভ্যাট্রি বিমানবন্দরের রিসেপশন হলটি ভারতীয় যাত্রীদের থাকার জন্য ওয়েটিং রুমে পরিণত করা হয়েছে এবং সেখানে বেড রাখা হয়েছে বলেও তদন্তকারীরা জানান। একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সম্ভবত ভারতীয় যাত্রীরা অবৈধ ভাবে কানাডা কিংবা আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুলিশ জানায়, বিমানবন্দরের রিসেপশন এলাকাতে তাদের থাকার ব্যবস্থা করা হয়। যতটা সম্ভব যাতে তাদের সমস্যা না হয় সেটা দেখা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Saturday, 23 December 2023, 11:01 am | Last Updated on Saturday, 23 December 2023, 11:01 am by Bahok Desk









