Table of Contents
Imran Khan Alive Sister Interview: বর্তমানে গোটা বিশ্বে পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরে জল্পনা তুঙ্গে। সম্প্রতি ইমরান পুত্রের মন্তব্যে ইমরানের মৃত্যু জল্পনা জোরালো হয়েছে। এরই মাঝে বিস্ফোরক দাবি নওরীন নিয়াজির। তিনি বললেন, ‘মহিলা-পুরুষ মানা হচ্ছে না। আগে কোনওদিন পাকিস্তানে মেয়েদের সঙ্গে এমন দমন-পীড়ন হত না।’ চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।
কী ঘটেছে?
২০২৩ থেকে একাধিক মামলায় জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সেখানেই ‘আইসোলেশনে’ ছিলেন। এরই মধ্যে তার মৃত্যুর গুঞ্জন শোনা যায়। কয়েক দিন আগে ইমরান খানের বোনরা, ইমরান বেঁচে আছেন কি না, কোথায় কী অবস্থায় আছেন সেই বিষয়ে জানতে চেয়ে পাকিস্তানের আদিয়ালা জেলের বাইরে জড়ো হন। সেই সময় তাদেরকে চরম হেনস্থার শিকার হতে হয়। দাবি অনুযায়ী, তাদের চুলের মুঠি ধরে সরিয়ে দেওয়া হয়। কাউকে দেখা করতে দেওয়া হয় না। এরপরই বর্তমান পাক সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন নওরীন নিয়াজি।
নওরীন নিয়াজি কী বললেন?
নওরীন নিয়াজি বিস্ফোরক দাবি করেন। তার বক্তব্য, “মহিলা-পুরুষ মানা হচ্ছে না। আগে কোনওদিন পাকিস্তানে মেয়েদের সঙ্গে এমন দমন-পীড়ন হত না, একেবারে হিটলারের যুগের মতো অত্যাচার চলছে। পাকিস্তান সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে । নাগরিকদের হত্যা করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং কোনওরকম কারণ ছাড়াই জেলে পাঠানো হচ্ছে। নওরীন নিয়াজি আরও বলেন, আমরা তো শুনছি ভারত থেকে প্রথম ইমরানের মৃত্যু হয়েছে বলে খবর ছড়ায়, জানি না এ খবর তারা কোথা থেকে পেল। আমরা গত চার সপ্তাহ ধরে সেখানে যাচ্ছি। আর ওরা আমাদের সঙ্গে ইমরানকে দেখা করতে দিচ্ছে না। এই কারণেই এমন গুজব ছড়ানো হচ্ছে।”
তিনি আসিম মুনীরের বিরুদ্ধে বলেন যে, “পাকিস্তানে এই প্রথমবার এমনটা হচ্ছে, শিশু-বৃদ্ধ,কিছুই পরোয়া করা হচ্ছে না। মানুষ ক্ষুব্ধ এবং বিরক্ত। দেশের মানুষের উপর অত্যাচার করছে ওরা, এই পরিস্থিতিতে কোনও মানুষের সমর্থনই ওদের সঙ্গে নেই। ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছিল। এভাবে ৪ দিনের বেশি কাউকে ‘আইসোলেশনে রাখা যায় না। কিন্তু ওঁকে গত বছরও তিন সপ্তাহ আইসোলেশনে রাখা হয়েছিল। এত খারাপ পরিস্থিতিতে কাউকে রাখা হয় না। উনি যেখানে ছিলেন বিদ্যুৎ ছিল না, খবরের কাগত দেওয়া হয়নি, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এখন কেমন আছেন কেউ জানে না। মানুষ কিন্তু এখন ক্ষেপে আছে, একটা আগুনের ফুলকির অপেক্ষা। মাঝে মাঝে আমার মনে হয় হিটলারের আমলের গল্পগুলো সেসময় যেভাবে মানুষকে বেসমেন্টে টেনে নিয়ে যাওয়া হত, এখানে তারই পুনরাবৃত্তি হচ্ছে।”
Published on Friday, 28 November 2025, 4:26 pm | Last Updated on Friday, 28 November 2025, 4:26 pm by Bahok Desk









