Table of Contents
Imran Khan Son Questions Father Survival: ইমরান খানের ছেলে কাশিম খান এবার ইমরানের মৃত্যুর গুজবকে নতুন করে বাড়ালেন। কাশিমের দাবি, তার বাবাকে রাখা হয়েছে ডেথ সেলে। এমনকি, তিনি যে বেঁচে আছেন, এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ মেলেনি। তার। এই বক্তব্যে রাজনৈতিক উত্তাপ বেড়েছে পাকিস্তানে। আদিয়ালা জেলের তরফে ইমরানের মৃত্যু সংবাদকে ভিত্তিহীন বলা হয়েছে। এমনকি, ইমরানকে জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সংবাদকেও খণ্ডন করা হয়েছে। তবুও গুঞ্জন অব্যাহত রয়েছে।
কাশিমের বিস্ফোরক দাবি
ইমরান পুত্র কাশিম বলেন, “কোনো ফোন কল নেই, কোনো সাক্ষাৎ মেলেনি, জীবিত থাকার কোনো প্রমাণও পাইনি। আমি আর আমার ভাইরা বাবার সঙ্গে কোনও রকম যোগাযোগই করতে পারছি না।” কাশিম অভিযোগ করেন যে, “গত ৬ সপ্তাহ ধরে ইমরানকে একা একটা সেলে রাখা হয়েছে। বোনদের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি। শাহবাজ শরিফ সরকার ও তার পরিচালকরা সকলেই আইনত, নৈতিক ভাবে এবং আন্তর্জাতিক বিচারে অপরাধী। আন্তর্জাতিক মহল এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক।”
প্রাক্তন প্রধানমন্ত্রীর বোনের বক্তব্য
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা খান বলেন, ”দাদার মাথার একটা চুলও স্পর্শ করতে পারবে না ওরা। সব দিক থেকেই আদালত অবমাননা করা হচ্ছে। বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ভালো বিচারক আছেন, কিন্তু তাঁদের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়েছে। তিন থেকে চার সপ্তাহ আগে যখন ওঁকে দেখেছি, চমৎকার স্বাস্থ্য ছিল। ফলে ওরা দাবি করতে পারবেন না বয়সজনিত কারণে বা অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। সমস্যাটা হল, কী করে ওঁর এখনকার স্বাস্থ্য সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হব?”
উল্লেখ্য, ইমরানকে নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। এখন প্রশ্ন উঠছে যে, তিনি জীবিতই থাকলে, আদিয়ালা জেলের তরফে শুধুমাত্র মৌখিত দাবি না করে, ইমরানের সঙ্গে তার পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেনো।
Published on Friday, 28 November 2025, 3:46 pm | Last Updated on Friday, 28 November 2025, 3:46 pm by Bahok Desk









