এই ছবি কবে সরবে? এই নিয়েই চিন্তায় নাগরিকরা

এই দুদিনে দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা আবার ৪০হাজারের গন্ডি ছাড়ালো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সুত্র অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪২ হাজার ১৫জন। যা এই ২দিন এর তুলনায় ৪০ শতাংশ বেড়েছে।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জন। যদিও কয়েক মাস ধরে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ছিলো। আজ সেই হার ২.২৭ শতাংশ। বিগত কয়েকদিন ধরেই দৈনিক মৃত্যু ছিল ৫০০এর মধ্যে। গত দু দিনে তা কমে ৫০০র অনেকটাই নিচে নেমেছিল।

এদিকে গত ১ সপ্তাহে মহারাষ্ট্রে দৈনিক মৃত্যু হচ্ছিল ১৫০ এর কাছাকাছি, সেখানে আজ ২৪ ঘন্টায় মৃত্যু দেখানো হয়েছে ৩ হাজার ৬৫৬। হঠাৎ করে একদিনে এতো মৃত্যু দেখে কপালে হাত পড়েছে ডাক্তার ও গবেষক দের। তবে মহারাষ্ট্র ছাড়া শুধুমাত্র কেরলে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০০ জনের বেশি। বাকি সব রাজ্যে দৈনিক মৃত্যু ৫০-র কম রয়েছে।
তবে একটি তথ্য থেকে জানা যাচ্ছে, করোনায় মৃত্যুর সংখ্যা ১০গুন বেশি হতে পারে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ভারতের কোভিড সম্পর্কে একটি তথ্য তে জানা গিয়েছে, ভারতে কোভিড মৃত্যুর সংখ্যা ৪লক্ষ্য ১৮হাজারের অনেক বেশি।
তবে দেশে সেভাবে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই বিভিন্নভাবে সুরক্ষা নিচ্ছে প্রশাসন। এই দাপট আটকাতে টীকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র।আজ অবধি দেশে ৪১ কোটি ৫৪ লক্ষ ৭২ হাজার ৪৫৫ জনের টীকাকরন হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন এই টীকাকরন সঠিকভাবে সম্পন্ন হলে এই করোনার হাত থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।
তবে এভাবে এক ধাক্কায় সংক্রমণ এতটা বাড়ায় চিন্তা বেড়েছে চিকিৎসা মহলে।

 

রিয়া দুয়ারি

Published on Wednesday, 21 July 2021, 4:00 pm | Last Updated on Monday, 23 August 2021, 10:19 pm by Bahok Desk