বাহক নিউজ ব্যুরো :আফগানিস্তান ইস্যুতে তালিবানদের মদত দেওয়ায় বাটপার উঠেছে চীন এবং পাকিস্তানের নাম। তালিবানের অন্তর্বর্তী সরকার গঠন’কে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতির কার্যত মেরুকরণ তৈরি হবে তা বলাই বাহুল্য।
আজ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে কার্যত হুঁশিয়ারি দেন পাকিস্তানকে। তিনি জানান আমাদের এক প্রতিবেশী দেশ আছে যারা পরপর দু’বার ভারতের কাছে যুদ্ধে হেরে গিয়ে এখন ছায়াযুদ্ধ করার চেষ্টা করছে। সন্ত্রাসবাদকে না দমিয়ে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে মদত দিচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। ভারতের প্রতিটি মানুষ সন্ত্রাসের
পরিপন্থী, ভারত প্রয়োজন মনে করলে শুধু নিজের দেশেই নয় সীমানা পেরিয়ে অন্যদেশে গিয়েও সন্ত্রাসবাদ দমন করতে পারে।
আফগানিস্তান ইস্যুতে যখন আন্তর্জাতিক রাজনীতিতে নয়া সমীকরণ নির্মিত হচ্ছে, নাম না করে পাকিস্তানকে কড়া ভাষায় এই আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তালিবান ও একাধিক জঙ্গী গোষ্ঠীকে মদত দেওয়ায় বারবার বিতরকের শীর্ষে পাকিস্তান। এবার যেন তাদের সীমা বুঝিয়ে দেওয়ার জন্যই প্রতিরক্ষামন্ত্রীর এহেন কড়া বার্তা। ভারতবিরোধী সন্ত্রাসবাদী সংস্থাগুলি ও পাকিস্তান সরকারকে কটাক্ষ করে এদিন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জঙ্গিবাদ দমনে নিজেদের অবস্থান আরও সুস্পষ্ট করেন।
হুঁশিয়ারি দিয়ে জানান -দরকার পড়লে অন্য দেশের মাটিতে গিয়েও আঁততায়ীদের খতম করার ক্ষমতা ভারতের আছে।
Published on Sunday, 29 August 2021, 6:55 pm | Last Updated on Sunday, 29 August 2021, 7:17 pm by Bahok Desk









