বাহক নিউজ় ব্যুরো: উত্তরপ্রদেশের এক অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, চ্যাংদোলা করে পুলিশে নিয়ে গেল তাঁকে। তিনি ঘোষণা করেছিলেন যে, তিনি উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে লড়াই করবেন। বর্তমানে তাঁকে ওই চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার ভিডিও বেশ ভাইরাল গেছে।
অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অমিতাভ ঠাকুরকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার এই ভিডিওকেই আবার শেয়ার করেছেন বিরোধী দলের তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। ওই ভিডিও অখিলেশ যাদব টুইট করে দাবি করেছেন যে, উত্তরপ্রদেশের শাসকদলের চাপেই পুলিশ এই ধরণের আচরণ করতে বাধ্য হয়েছে।
তবে, ঠিক কি অভিযোগে, তাঁকে পুলিশ গ্রেফতার করল। সূত্রের খবর অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে, এই অভিযোগটি করেছেন এক মহিলাই। তবে, অমিতাভ এদিকে দাবি করেছেন যে, তাঁকে এফআইআর-এর কপি দেখানো হয়নি। অপরদিকে, পুলিশে দাবি করেছে যে, অমিতাভ ঠাকুরের বিরুদ্ধে তাদের কাছে প্রাথমিক প্রমাণ রয়েছে।
ঘটনাটির সূত্রপাত ঘটেছে, চলতি মাসেই ১৬ই আগস্ট তারিখে। অভিযোগকারী মহিলা ও তাঁর বন্ধু সুপ্রিম কোর্টের বাইরে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, হাসপাতালে থাকতে থাকতেই অভিযোগকারী মহিলা আত্মহত্যা করেন এবং আত্মহত্যা করার ঠিক আগে ফেসবুকে লাইভ ভিডিও করেন এবং কিছু বিশেষ অভিযোগ আরোপ করেন।
অভিযোগকারী ওই মহিলা ফেসবুক লাইভে করে দাবি করেন যে, বিএসপি সাংসদ অতুল রায় ২০১৯ সালে তাঁকে ধর্ষণ করেছিলেন। ওই ঘটনা প্রকাশ্যে আসার পরই অমিতাভ ঠাকুরের নির্দেশে পুলিশে তাঁকে খুব উত্যক্ত করেছিল। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অমিতাভ ঠাকুরের বিরুদ্ধে ‘অদক্ষতার’ অভিযোগ তুলে তাকে সময়ের আগেই মার্চ মাসে অবসর নিতে বাধ্য করা হয়। উল্লেখ্য, ২০২৮-এ অমিতাভ ঠাকুরের অবসর নেওয়ার কথা। এরপরেই, অমিতাভ চৌধুরী ফেসবুকে জানান যে, তিনি ‘অধিকার সেনা’ নামে একটি রাজনৈতিকদল প্রতিষ্ঠা করতে চলেছেন এবং যোগীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াবেন। তারপরেই, পুলিশে চ্যাংদোলা করে নিয়ে যায় তাঁকে।
Published on Sunday, 29 August 2021, 2:19 pm | Last Updated on Sunday, 29 August 2021, 2:19 pm by Bahok Desk









