বাহক নিউজ় ব্যুরো: করোনা পরিস্থিতিতে দেশজুড়ে বন্ধ স্কুল -কলেজ। সেইসাথে বাতিল করা হয়েছে বহু পরীক্ষাও। এমতাবস্থায় শিক্ষাব্যবস্থাকে ফের সচল করতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র সরকার। ঠিক এমন সময়েই NEET 2021 স্নাতকোত্তর-এর পরীক্ষা স্থগিত রাখার আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট।
সোমবার শীর্ষ আদালত তার রায়ে স্পষ্ট জানিয়েছে যে প্রায় ১৬ লক্ষ ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, তাদের মধ্যে মাত্র কয়েকজনের আবেদনে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয়। আবেদনকারী পরীক্ষার্থীদের দাবী মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নীটের অন্তর্গত। তাই যে পরীক্ষার্থীরা মেডিকেল এন্ট্রান্সে বসবে তাঁদের একইদিনে অন্য পরীক্ষাগুলো ও দিতে হবে তাই পরীক্ষার্থীদের একাংশ পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য , চলতি বছরের ১লা আগস্ট নীট পরীক্ষা শুরু হওয়ার কথা হলেও বিভিন্ন সমস্যার জন্য তা পিছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ১২ ই সেপ্টেম্বর পরীক্ষার দিন ধার্য করে। কিন্তু এতেও পরীক্ষার্থীদের একাংশের দাবী করোনা আবহের জন্য পরীক্ষা যেন আরো পিছিয়ে দেওয়া হয়।
Published on Monday, 6 September 2021, 7:33 pm | Last Updated on Monday, 6 September 2021, 7:33 pm by Bahok Desk









